মৌলভীবাজারে চোরাবালিতে আটকে...
মৌলভীবাজারে ছড়ায় গোসলে নেমে চোরাবালিতে আটকা পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুর ২টার দিকে শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের কেজুরী ছড়া...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারে তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসিসহ সাতজন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে এ রদবদল করা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
মঙ্গলবার (২ জুন) মৌলভীবাজারের ভারপ্রাপ্ত পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, জেলার তিনটি থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসিসহ মোট সাতজন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বিভিন্ন পদে বদলি ও পদায়ন করা হয়েছে।
আদেশ অনুযায়ী, কুলাউড়া থানার বর্তমান ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লাকে পুলিশ পরিদর্শক (অপরাধ শাখা) হিসেবে পদায়ন করা হয়েছে। কমলগঞ্জ থানার ওসি আব্দুল আউয়ালকে পুলিশ পরিদর্শক (সদর সার্কেল) এবং জেলা গোয়েন্দা শাখার ওসি মোহাম্মদ রুহুল আমীন তালুকদারকে শ্রীমঙ্গল থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, শ্রীমঙ্গল থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্নাকে কুলাউড়া থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। পুলিশ পরিদর্শক মো. কমর উদ্দিনকে কমলগঞ্জ থানার ওসি পদে পদায়ন করা হয়েছে।
এছাড়া পুলিশ পরিদর্শক দিলীপ কান্ত নাথকে পুলিশ পরিদর্শক (প্রশাসন) হিসেবে পুলিশ অফিসে এবং পুলিশ পরিদর্শক আব্দুল মালিককে জুড়ী থানার পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া বলা হয়েছে, জারি করা এই বদলি ও পদায়নের নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
এসএ/সিলেট
মৌলভীবাজারে ছড়ায় গোসলে নেমে চোরাবালিতে আটকা পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুর ২টার দিকে শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের কেজুরী ছড়া...
মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই জ্বালাই ও পাথরটিলা গ্রামে আকস্মিক বজ্রপাতে ১৩টি গরু ও ১টি মহিষ মারা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়,...
মৌলভীবাজারের কুলাউড়ার সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিনকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে।মঙ্গলবার (২ জুন) বেলা ১১টায় কুলাউড়া...
জুড়ী সংবাদদাতা ঈদের টানা ছুটিতে ঈদ আনন্দ উপভোগে প্রকৃতিকন্যা মৌলভীবাজারের বড়লেখার জলপ্রপাতে পর্যটকের পদভারে মুখরিত হয়ে উঠে মাধবকুণ্ড। ...
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন মারা গেছেন। সোমবার (১ জুন) দুপুর ১২টায় ঢাকার মিরপুরে তার নিজ বাসায় তিনি শেষ...