ইরানের ড্রোন হামলায় কুয়েত বিমানবন্দর ক্ষতিগ্রস্ত : বিমান উঠানামা বন্ধ

post-title

ছবি সংগৃহীত

বিলাল উদ্দিন, কুয়েত থেকে:  কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ১ নম্বর টার্মিনালে ড্রোন হামলা হয়েছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলাটি রাতের বেলা ইরানের পক্ষ থেকে করা হয়েছে।

ড্রোন হামলায় এয়ারপোর্টের ১ নম্বর টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন মানুষ আহত হয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সৌদ আল-আতওয়ান জানিয়েছেন, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

কুয়েতের সশস্ত্র বাহিনী পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। হামলার পর ১ নম্বর টার্মিনালের বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং আন্তর্জাতিক  ফ্লাইটগুলোকে অন্য এয়ারপোর্টে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

এসএ/সিলেট