কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক...
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট চরম আকার ধারণ করেছে। ৫০ শয্যার এ হাসপাতালে চিকিৎসকের ৩৩টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঝোঁপ থেকে ৪টি এয়ারগান উদ্ধার করেছে র্যাব-৯। বুধবার রাত পৌনে ৯টায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন সাতগাঁও ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল এলাকার ঝোঁপ থেকে অস্ত্র ৪টি উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করা যায়নি।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন সাতগাঁও ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল এলাকার একটি পুকুরের পাড়ে এয়ারগান পাওয়ার সম্ভাবনা রয়েছে।
উক্ত সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দলটি আনুমানিক রাত পৌনে ৯টায় ঘটনাস্থলে পৌঁছে পুকুরের আশপাশ এলাকায় ব্যাপক তল্লাশী করে ঝোপের মধ্য থেকে একটি প্লাস্টিকের বস্তা দ্বারা মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ০৪টি এয়ারগান উদ্ধার করতে সক্ষম হয়। উক্ত এয়ারগানগুলোর সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে র্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
উদ্ধারকৃত এয়ারগানগুলো নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত এয়ারগানগুলো জিডি মূলে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
এসএ/সিলেট
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট চরম আকার ধারণ করেছে। ৫০ শয্যার এ হাসপাতালে চিকিৎসকের ৩৩টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র...
মৌলভীবাজারে পৃথক ঘটনায় সাবেক সংসদ সদস্যের ছেলে ফজলে রাব্বি সাদমান ও জেলা যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার...
অসুস্থ ছেলেকে অলৌকিকভাবে সুস্থ করার আশ্বাস এবং ভয়াবহ ক্ষতির আশঙ্কা দেখিয়ে এক মায়ের কাছ থেকে দুই দফায় ৫ ভরি ৬ আনা ২ রতি ২ পয়েন্ট স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার...
কুলাউড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউবিসিসিএ লি.) দৈনন্দিন কার্যক্রম পরিচালনা ও নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্যে তিন...
মৌলভীবাজারের কুলাউড়ায় যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামীলীগ নেতা শেখ সাইফুল আলম সিদ্দিকী শেফুল সম্প্রতি বিএনপিতে যোগদান করেছেন মর্মে নিজের ফেসবুক পোস্টে...