শাহপরাণে অভিযান চালিয়ে ছাত্রলীগের দুই...
সিলেটে নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে শাহপরাণ...
ছবি সংগৃহীত
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সারাদেশের ন্যায় সিলেটেও ‘ভোটের রিকশা’ প্রচার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সিলেট জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার (২০ জানুয়ারি) সিলেট সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল।
জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গণভোটের প্রচার কার্যক্রমের অংশ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় ‘ভোটের রিকশা’ নামের এই আইকনিক প্রচার কার্যক্রম চালু করা হয়েছে। আজ থেকে এ কার্যক্রম সারা দেশের আটটি বিভাগ, ৬৪টি জেলা, ৪৯৫টি উপজেলা ও ৪ হাজার ৫৭৯টি ইউনিয়নে ছড়িয়ে পড়বে। তিনি বলেন, ‘ভোটের রিকশা’ কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো গণভোট সম্পর্কে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করা। ‘হ্যাঁ’তে ভোট দিলে জনগণ কী সুবিধা পাবে এবং ‘না’তে ভোট দিলে কী থেকে বঞ্চিত হবে- এসব বিষয় প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে সঠিকভাবে জানাতে হবে। একইসঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটারদের করণীয় ও বর্জনীয়, রাজনৈতিক দলগুলোর আচরণবিধি সম্পর্কিত বিষয়গুলো গ্রাম-গঞ্জ, হাট-বাজার, স্কুল-কলেজ ও পাড়া-মহল্লায় ভোটের রিকশার মাধ্যমে প্রচার করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এই প্রচারণার মূল লক্ষ্য হচ্ছে জনগণকে সচেতন করা, কারণ এবারে একসঙ্গে দুটি ভোট অনুষ্ঠিত হচ্ছে- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। গণভোটের উদ্দেশ্য হলো জনগণের মতামতের ভিত্তিতে জুলাই সনদের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা। জুলাই সনদের মূল বিষয়গুলো ভালোভাবে জেনে-বুঝে নাগরিকরা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এবং অবশ্যই গণভোটে অংশগ্রহণ করে মতামত প্রদান করেন।তিনি আরও বলেন, গণভোটে কোনো প্রার্থী নেই। এর প্রতীক ‘হ্যাঁ’ ও ‘না’। এই দুটি বিকল্পের মাধ্যমে জনগণ তাদের মতামত প্রকাশ করবেন।
সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক বলেন, আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের বার্তা সাধারণ জনগণের কাছে পৌঁছে দিতে জেলা তথ্য অফিস নিরলসভাবে কাজ করছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে সিলেট জেলার ১৩টি উপজেলার ১০৬টি ইউনিয়নে ভোটের রিকশা প্রচার কার্যক্রম আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিয়মিতভাবে চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
সিলেটে নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে শাহপরাণ...
দক্ষিণ সুরমায় ৪৭ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৭৪০ কেজি ভারতীয় চিংড়ি শুঁটকি জব্দ করেছে থানা পুলিশ। এ সময় শুঁটকি পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাকও জব্দ করা হয়।...
সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দুই কর্মকর্তা যোগদান করেছেন। সোমবার (২৩ নভেম্বর) তাঁরা সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে...
সারা দেশে নিষিদ্ধ গোষ্ঠীর চলমান নাশকতার প্রতিবাদে আগামী ২৪ নভেম্বর (মঙ্গলবার) সিলেট বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। বড় এই কর্মসূচি সফল...
প্রবাসীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা, বিমানবন্দরে হয়রানিমুক্ত ও সহজ সেবা প্রাপ্তি এবং প্রবাসীদের নতুন প্রজন্মের সন্তানদের মধ্যে দেশপ্রেম ও দেশের...