ভোটের জোয়ারে সব ষড়যন্ত্র ভেসে যাবে : চাকসু মামুন

post-title

সংগৃহীত

জনগণের ভোটের জোয়ারে সব ষড়যন্ত্র ভেসে যাবে বলে মন্তব্য করেছেন  সিলেট-৫ আসনের  স্বতন্ত্র প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাবেক প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)।'  তিনি বলেন, সাধারণ মানুষের সমর্থন ও ভালোবাসা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। জনগণও তাকে স্বতঃস্ফূর্ত সমর্থন ও সহযোগিতা করে যাচ্ছে। এসব গণজোয়ার দেখে একটি মহল নানামুখি ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা নির্বাচনের মাঠ থেকে তাকে সরিয়ে দিতে বিভিন্ন অপচেষ্টা করছে। কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হবে না। জনগণ পাশে থাকলে কোনো শক্তি নির্বাচন থেকে সরাতে পারবেনা। 
রবিবার বাদ মাগরিব কানাইঘাট উপজেলার ২নং লক্ষী প্রসাদ পশ্ইচিম ইউনিয়নে পৃথক গণসংযোগ ও পথসভায় উপরোক্ত কথা গুলো বলেন। 
চাকসু মামুন আরও বলেন, শহীদ জিয়ার আদর্শে উজ্জীবীত হয়ে ও বেগম জিয়ার নেতৃত্বে আনুগত্য থেকে ৪৫ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। দীর্ঘ এই সময়ে নিজ এলাকা জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা সহ সিলেট জেলায় দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে চেষ্টা করেছি। কিন্তু দুঃখের বিষয় ম্যাডামের মৃত্যুর দিন আমার নেতা তারেক রহমান যখন মানসিকভাবে বিপর্যস্ত ঠিক তখনই তড়িঘড়ি করে আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।  এটাকে আমি ষড়যন্ত্র বলে মনেকরি। 
তিনি আরও বলেন,  বেগম জিয়া নীতির প্রশ্নে আপোষহীন ছিলেন।তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমৃত্যু সংগ্রাম করেছেন। কখনও অন্যায়ের কাছে মাথা নত করেননি। একজন খাঁটি দেশপ্রেমিক রাষ্ট্র প্রধান ছিলেন। 
তিনি আরও বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। এই অঞ্চলের জনগণ  আগামী দিনের নেতৃত্ব নির্ধারণ করবে।  জনগণ পাশে থাকলে  আমার জয় কেউ ঠেকাতে পারবে না। কারণ জনগণের রায়ের চেয়ে বড়ো কোনো শক্তি নেই।  আমি জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে  বাঁচতে চাই। 
সীমান্তবর্তী এ ইউনিয়নের বাউরভাগ, বাগাইর-তেরাগুল, বড়বন্দ, আাসামপাড়া, চিন্তার বাজার, বুধবারী বাজার  এলাকা সহ বেশ কয়েকটি স্থানে গণসংযোগ ও পথসভা করেন। 
এসব পথসভায় এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন আইয়ুব আলী,মাওলানা শামসুল হক, মিজানুর রহমান, নজরুল ইসলাম মেম্বার, সেলিম আহমদ,  আমিনুল ইসলাম, আলাউদ্দিন আলাই, মুশাহিদ আলী, ফারুক আহমদ, হাবিবুর রহমান হবিব মেম্বার, মাস্টার সৈয়দুর রহমান, ফখরুল আলম, মাহবুবুর রহমান, আবদুল মালিক, আব্দুল্লাহ, হেলাল আহমদ প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক