বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে...
সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর। জনগণের আস্থা ও সমর্থনের মর্যাদা রক্ষা...
ছবি সংগৃহীত
সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে সিলেট-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এম এ মালিকের সাথে মতবিনিময় সভা রোববার সকালে সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এম এ মালিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন, সিলেট জেলা সড়ক পরিবহণ বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আব্দুর রহীম, সাধারণ সম্পাদক এমরান হোসেন ঝুনু, রেড ক্রিসেন্ট সোসাইটির সহ সভাপতি বদরুজ্ঝামান সেলম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের কার্যকরি সভাপতি নাজির আহমদ স্বপন, সিনিয়র সহ সভাপতি আতিকুর রহমান, সিলেট জেলা বাস মিনিবাস, কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বিভাগীয় শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাজী মইনুল ইসলাম, সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি মোঃ কাউছার আহমদ, সাধারণ সম্পাদক মাছুম আহমদ লস্কর, সিলেট জেলা অটো রিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন (৭০৭)এর সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা অটো রিক্সা, অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন (২০৯৭)এর সভাপতি মো. মতছির আলী, ইমা লেগুনা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রুনু মিয়া মইন।
সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ-এর পরিচালনায় ও সংগঠনের সহ সভাপতি কয়েস আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা সড়ক পরিবহণ বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক তারেক আহমদ, সিলেট জেলা বাস মিনিবাস, কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আলী আকবর রাজন, সহ সাধারণ সম্পাদক মাহবুর রহমান মবু, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সহ সভাপতি মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মিফতাহুল কবির মিফতা, সহ সাধারণ সম্পাদক নারায়ন পুরকায়স্থ ফনি, দফতর সম্পাদক মো. ফখর উদ্দিন, সমাজ কল্যান সম্পাদক জয়নাল আহমদ, সদস্য মঈন খান, সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ জুলহাস হোসেন বাদল, নির্বাহী সদস্য আব্দুল জলিল, নিবাহী সদস্য আলেক আহমদ সোহেল, সিলেট জেলা ট্রাক, পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দক্ষিণ সুরমা-মোগলাবাজার আঞ্চলিক কমিটির সভাপতি জুমায়েল ইসলাম জুমেল, যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি আব্দুল মুকিত প্রমূখ।
সভায় বক্তারা বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে একসাথে কাজ করতেহবে। তাই ২২ জানুয়ারি পর সকল শাখা কমিটির নেতৃবৃন্দদেরকে নিয়ে গণসংযোগে নামার আহবান জানানো হয়।
এসএ/সিলেট
সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর। জনগণের আস্থা ও সমর্থনের মর্যাদা রক্ষা...
সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদের অগ্নিসন্ত্রাস ও পরিকল্পিত নাশকতার প্রতিবাদে রবিবার বিকেলে নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সিলেট জেলা...
নারীর স্বাস্থ্য সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করা একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনের অন্যতম শর্ত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন...
সিলেট বিভাগের প্রায় ৩০ লাখ প্রবাসীর বিভিন্ন সমস্যা সমাধানে নিজেদের মধ্যে শক্তিশালী জনমত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের মূলধারার কমিউনিটি লিডার ও...
শিশুদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও মানসিক বিকাশে খেলাধুলাভিত্তিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে সিলেটের দক্ষিণ সুরমায় অভিভাবক-শিশু কর্মশালা অনুষ্ঠিত...