গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচারের...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম ১৭...
ছবি সংগৃহীত
শ্রীমঙ্গলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
রোববার (১৮জানুয়ারী) সকালে শহরের শিশু পার্ক মাঠে যুক্তরাজ্য বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ও আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কো-অর্ডিনেটর সরফরাজ আহমেদ সরফুর পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় শ্রীমঙ্গল শহরের প্রায় দুই হাজার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। একই সঙ্গে বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়,।
দোয়া পরিচালনা করেন শহর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও শ্রীমঙ্গল–কমলগঞ্জ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
এ ছাড়া শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সালাউদ্দিন, মৌলভীবাজার যুবদলের সহ-সভাপতি নিয়ামুল হক তরফদার, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কালাম আহমেদ, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোবারক হাসান লুপ্পা, সামি মাহমুদ চৌধুরী, পৌর ছাত্রদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জাহিদ, জাসাস পৌর সদস্য জাহেদ আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট