বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে...
সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর। জনগণের আস্থা ও সমর্থনের মর্যাদা রক্ষা...
ছবি সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সাম্প্রতিক সময়ে একটি পরিবারের বসতবাড়িতে বৈদ্যুতিক শর্ট-সার্কিটজনিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকান্ডের ঘটনাটি নিছক একটি দুর্ঘটনা হলেও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক ঘটনা হিসাবে প্রচার করা হচ্ছে বলে সিলেট জেলা পুলিশের দৃষ্টিগোচর হয়েছে।
ঘটনার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ৪টার দিকে গোয়াইনঘাট থানাধীন ৭নং নন্দীরগাঁও ইউনিয়নের বহর গ্রামের বাসিন্দা মৃত বীরেন্দ্র কুমার দেবের ছেলে বিকাশ রঞ্জন দেব (৪৫) বসতবাড়িতে হঠাৎ করে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়।
এই ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ঘটনার পরপরই গোয়াইনঘাট থানাপুলিশ ভিকটিম পরিবারের সঙ্গে যোগাযোগ করে এবং ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে।
প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে যে, অগ্নিকাণ্ডটি সম্পূর্ণভাবে বৈদ্যুতিক শর্ট-সার্কিটজনিত দুর্ঘটনা। এ বিষয়ে ভিকটিম পরিবারের পক্ষ থেকেও কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।
সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট) মো. সম্রাট তালুকদার বলেন, ‘সিলেট জেলা পুলিশ সংশ্লিষ্ট সকলকে গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে অনুরোধ করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভুল ও উসকানিমূলক প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য বলা হয়েছে।’
এসএ/সিলেট
সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর। জনগণের আস্থা ও সমর্থনের মর্যাদা রক্ষা...
সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদের অগ্নিসন্ত্রাস ও পরিকল্পিত নাশকতার প্রতিবাদে রবিবার বিকেলে নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সিলেট জেলা...
নারীর স্বাস্থ্য সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করা একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনের অন্যতম শর্ত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন...
সিলেট বিভাগের প্রায় ৩০ লাখ প্রবাসীর বিভিন্ন সমস্যা সমাধানে নিজেদের মধ্যে শক্তিশালী জনমত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের মূলধারার কমিউনিটি লিডার ও...
শিশুদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও মানসিক বিকাশে খেলাধুলাভিত্তিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে সিলেটের দক্ষিণ সুরমায় অভিভাবক-শিশু কর্মশালা অনুষ্ঠিত...