বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে...
সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর। জনগণের আস্থা ও সমর্থনের মর্যাদা রক্ষা...
ছবি সংগৃহীত
নগরীর রায়নগর দপ্তরীপাড়া এলাকাবাসীর উদ্যোগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদী ও জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) রায়নগর দপ্তরীপাড়া এলাকাবাসীর উদ্যোগে ও ইউকে মুসলিম কমিউনিটি এসোসিয়েশন নর্থের দাওয়াহ সেক্রেটারি শাকির আমিম তাহরিমের সার্বিক সহযোগিতায় সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আপ বাংলাদেশের মৌলভীবাজার জেলার যুগ্ম সদস্য সচিব আব্দুস সামাদ মুন্নার সঞ্চালনায় সমাবেশে কুরআন থেকে তেলাওয়াত করেন শাকির আমিম তাহরিম।
এসময় উপস্থিত ছিলেন ইউকে মুসলিম কমিউনিটি এসোসিয়েশন নর্থের ইনচার্জ মাওলানা ফেরদৌস চৌধুরী, সিলেট জেলা এনসিপির যুগ্ম আহবায়ক হিফজুর রহমান খাঁন, সিলেট জেলা জুলাই যুদ্ধা সংসদের আহবায়ক আব্দুর রহিম, আপ বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম প্রধান সংগঠক রিজওয়ানুল বারী, জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা সালাহউদ্দিন মিরাজ, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া পরিচালনা করেন দপ্তরিপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম হাফিজ মাওলানা আব্দুস শহীদ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ফেরদৌস চৌধুরী বলেন, আগামী জাতীয় নির্বাচনে যারা শহীদ ওসমান হাদি ও জুলাই শহীদদের ন্যায় বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার করবে, তাদেরকে আপনারা ভোট দিবেন। এছাড়াও তিনি গণভোটে "হ্যাঁ" তে সিল মারার জন্য উপস্থিত জনসাধারণকে উদ্ভুদ্ধ করেন।
এছাড়া বক্তব্য রাখেন রিজওয়ানুল বারী, সালাহউদ্দিন মিরাজ। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা আবৃত্তি করেন জুলাই ওয়ারিয়র্স সিলেট জেলার আহ্বায়ক রেদওয়ান রাফি। সমাবেশ শেষে দপ্তরিপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম হাফিজ মাওলানা আব্দুস শহীদ উপস্থিত সকলকে নিয়ে শহীদ ওসমান হাদি ও জুলাই শহীদদের মাগফিরাত কামনায় দোয়া করেন।
এসএ/সিলেট
সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর। জনগণের আস্থা ও সমর্থনের মর্যাদা রক্ষা...
সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদের অগ্নিসন্ত্রাস ও পরিকল্পিত নাশকতার প্রতিবাদে রবিবার বিকেলে নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সিলেট জেলা...
নারীর স্বাস্থ্য সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করা একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনের অন্যতম শর্ত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন...
সিলেট বিভাগের প্রায় ৩০ লাখ প্রবাসীর বিভিন্ন সমস্যা সমাধানে নিজেদের মধ্যে শক্তিশালী জনমত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের মূলধারার কমিউনিটি লিডার ও...
শিশুদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও মানসিক বিকাশে খেলাধুলাভিত্তিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে সিলেটের দক্ষিণ সুরমায় অভিভাবক-শিশু কর্মশালা অনুষ্ঠিত...