রাতারগুল রিসোর্টকাণ্ডে...
সিলেটের গোয়াইনঘাটে রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের ৯...
ছবি সংগৃহীত
সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৩২ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বুধবার(৭ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নি.) শেখ মো. মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
অভিযানে মহানগরীর বাদামবাগিচা ০২ নম্বর রোডস্থ এস.কে স্টোর নামীয় খলিলের মুদির দোকানের সামনে থেকে ইয়াবাসহ আসামিকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি মো. জাহাঙ্গীর আলম। তিনি মৃত ফজলু মিয়ার ছেলে। তার বাড়ি বড়বাজার-১২৬, আম্বরখানা এলাকায়।
পুলিশ জানায়, আটক আসামির কাছ থেকে ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আটককৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এ তথ্যটি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
এসএ/সিলেট
সিলেটের গোয়াইনঘাটে রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের ৯...
সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের...
সিলেটে সোনালী ব্যাংকের একটি হিসাব থেকে প্রবীণ এক আইনজীবীর অজান্তে ৩৫ লাখ টাকা স্থানান্তরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, ই-ওয়ালেট ও ন্যাশনাল পেমেন্ট সুইচ...
সিলেটের গোয়াইনঘাটে পিকনিক ও শিক্ষা সফরের আড়ালে রিসোর্ট ভাড়া নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভা আয়োজন এবং সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সেখানে...
সিলেটের বিয়ানীবাজারে গৃহবধূ আয়শা বেগম হত্যা মামলায় তার স্বামী সিদ্দিকুর রহমান নাদেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর আসামি ফখরুল ইসলাম ওরফে...