বিয়ানীবাজারে স্বেচ্ছাসেবক লীগের...
সিলেটের বিয়ানীবাজারে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার দুবাগ ইউনিয়নের গয়লাপুর এলাকায় অভিযান...
ছবি সংগৃহীত
এশার নামাজের পরপরই মসজিদের মাইক থেকে ভেসে আসলো ' আমাদের চাকসু মামুন এসেছেন' আপনারা সবাই মাঠে চল আসুন'। ঘোষণার পাঁচ মিনিটের মধ্যে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মঙ্গলবার রাত পৌনে আট টার দিকে এলাকাবাসীর পক্ষে ঘোষণাটি করেন বড়দেশ পরগণার বিশিষ্ট মুরব্বি এবাদুর রহমান মেম্বার।
স্বতন্ত্র প্রার্থী সিলেট জেলা বিএনপির সাবেক প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন) এর সমর্থনে বড়দেশ পরগণাবাসীর উদ্যোগে এ আয়োজন ছিল। এতে প্রবীণ মুরব্বি, যুব সমাজ সহ এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
নিজ এলাকায় আবেগঘন কন্ঠে স্বতন্ত্র প্রার্থী চাকসু মামুন বলেন, আপনাাদের সমর্থন ও সহযোগিতা নিয়ে জকিগঞ্জ- কানাইঘাটের প্রত্যাশিত উন্নয়ন করতে চাই। মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে চাই।
তিনি আরও বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। এই অঞ্চলের জনগণ আগামী দিনের নেতৃত্ব নির্ধারণ করবে। আপনারা পাশে থাকলে আমার জয় কেউ ঠেকাতে পারবে না। কারণ জনগণের রায়ের চেয়ে বড়ো কোনো শক্তি নেই। আমি জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে বাঁচতে চাই।
স্থানীয় মুরব্বিরা বক্তব্যে বলেন, চাকসু মামুন একজন সৎ ও যোগ্য প্রার্থী। আমরা তাকে সংসদে দেখতে চাই। উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকেঐক্যবদ্ধ হতে হবে। এলাকাবাসীর মধ্যে বক্তব্য দেন ডা.ফারুক আহমদ, ডা. ইয়াকুব আলী, এবাদ মেম্বার প্রমুখ।
এসএ/সিলেট
সিলেটের বিয়ানীবাজারে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার দুবাগ ইউনিয়নের গয়লাপুর এলাকায় অভিযান...
পারিবারিক মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসনের চর্চা ছাড়া ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত...
সিলেটের কানাইঘাটে দুই মামলার পলাতক আসামি জাকারিয়াসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) ভোরে উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বড়দেশ উত্তর...
সিলেটের জৈন্তাপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক ইউনিয়ন সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় শনিবার (১৪ নভেম্বর) অভিযান...
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় চলতি আমন মৌসুমে ৮৩৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্যে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রমের...