বিয়ানীবাজারে স্বেচ্ছাসেবক লীগ ও...
সিলেটের বিয়ানীবাজারে পুলিশের পৃথক অভিযানে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে অভিযান...
ছবি সংগৃহীত
নারীরা সফলভাবে নিজেদের ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে অল্প পুঁজি ও স্বল্প জায়গায় মাশরুম চাষের মাধ্যমে নারীরা সহজেই স্বাবলম্বী হওয়ার লক্ষে নারী উদ্যোক্তাদের দুইদিন ব্যপী মাশরুম চাষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) নগরীর চৌকিদেখিস্থ আনোয়ারা-মতিন একাডেমীতে এন্ট্রাপ্রেনার্স ডেভেলপমেন্ট সেন্টারের উদ্যোগে এবং এডুকেশন ফর চেঞ্জ অর্গানাইজেশন এবং উইমেন ফর উইমেন রাইটস-এর পার্টনারশিপে আয়োজিত দুইদিনব্যাপী মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষনের উদ্বোন হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে মাশরুম চাষের আধুনিক পদ্ধতি, উৎপাদন কৌশল, সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন সামিয়া বেগম চৌধুরী, গাজী জিনাত আফজা, তাহমিনা হাসান চৌধুরী, আমাতা মাসুমা এবং সৈয়দা নাঈমা খানম।
প্রশিক্ষক প্রদান করেন অভিজ্ঞ প্রশিক্ষক রাজু আহমেদ ও মোমিনুল ইসলাম। তারা প্রশিক্ষণার্থীদের মাশরুম চাষের বিভিন্ন বাস্তবধর্মী দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করে তোলা এবং ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
সিলেটের বিয়ানীবাজারে পুলিশের পৃথক অভিযানে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে অভিযান...
শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী রাহ.’র পূণ্য স্মৃতি বিজড়িত জামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস কানাইঘাট মাদ্রাসার এনাম ও হিসাবের বার্ষিক ওয়াজ...
সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর অস্ত্র ও গুলিসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের...
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখা জরুরি। এ জন্য...
সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৭ লাখ ৫৮ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।...