শাহপরাণে অভিযান চালিয়ে ছাত্রলীগের দুই...
সিলেটে নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে শাহপরাণ...
ছবি সংগৃহীত
তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে সিলেটে জেলা তথ্য অফিসের আয়োজনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেট যুব উন্নয়ন অধিদপ্তরের যুব প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে বুধবার (৩ ডিসেম্বর) এ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক জুলিয়া যেসমিন মিলির সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, তরুণরা অন্যায়ের প্রতিবাদ ও ভালো কাজের প্রশংসা নিঃসংকোচে করতে পারে। তারাই একটা দেশের মূল সম্পদ। তরুণরা জেগে উঠলে কেউ দমাতে পারে না। আজকের পরিবর্তিত বাংলাদেশ তরুণদের আত্মত্যাগের ফসল। নতুন বাংলাদেশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে এদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে হবে।
আলোচনা সভায় উপস্থিত তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, যেকোনো কাজে সফলতার জন্য প্রয়োজন পরিকল্পনা, সততা, নৈতিকতা ও নৈতিক মূল্যবোধ। পারস্পরিক বিশ্বাসের মাধ্যমে কোনো উদ্যোগের সাথে কঠোর পরিশ্রমের সংমিশ্রণ ঘটালেই তাতে সফলতা অর্জন সম্ভব। এসময় তিনি তরুণদের সম্ভাবনাকে বাস্তবে রূপদান এবং একটি মানবিক ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক বলেন, শুরু থেকেই সিদ্ধান্ত নিতে হবে যে, আমি একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করব। সফল উদ্যোক্তা হওয়ার জন্য বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে। অনেক উদ্যোক্তা আছেন যারা প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে স্বাবলম্বী হয়ে অন্যদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করছেন।
এসময় তিনি প্রশিক্ষণ নিয়ে বসে না থেকে প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সভায় অংশগ্রহণকারী তরুণদের প্রতি আহবান জানান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুর রউফ শাহ ও প্রোগ্রাম কোঅর্ডিনেটর এস এম ইমরোজ এরশাদ।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আফসানা আখতার। এসময় যুব উন্নয়ন অধিদপ্তরে চলমান বিভিন্ন কোর্সের প্রশিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন
এসএ/সিলেট
সিলেটে নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে শাহপরাণ...
দক্ষিণ সুরমায় ৪৭ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৭৪০ কেজি ভারতীয় চিংড়ি শুঁটকি জব্দ করেছে থানা পুলিশ। এ সময় শুঁটকি পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাকও জব্দ করা হয়।...
সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দুই কর্মকর্তা যোগদান করেছেন। সোমবার (২৩ নভেম্বর) তাঁরা সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে...
সারা দেশে নিষিদ্ধ গোষ্ঠীর চলমান নাশকতার প্রতিবাদে আগামী ২৪ নভেম্বর (মঙ্গলবার) সিলেট বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। বড় এই কর্মসূচি সফল...
প্রবাসীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা, বিমানবন্দরে হয়রানিমুক্ত ও সহজ সেবা প্রাপ্তি এবং প্রবাসীদের নতুন প্রজন্মের সন্তানদের মধ্যে দেশপ্রেম ও দেশের...