আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা...
সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদের অগ্নিসন্ত্রাস ও পরিকল্পিত নাশকতার প্রতিবাদে রবিবার বিকেলে নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সিলেট জেলা...
ছবি সংগৃহীত
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছুটে গেলেন বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
শনিবার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর উপজেলায় পূর্ব নির্ধারিত নির্বাচনী প্রোগ্রাম বাতিল করে বিকেলে সিলেট থেকে বিশেষ ফ্লাইটে ঢাকায় যান আরিফুল হক চৌধুরী। সেখানে তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন এবং বেগম জিয়ার চিকিৎসার খোঁজ খবর নিয়ে আলোচনা করেন।
বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন'র সাথে সাক্ষাৎ করেন এবং চিকিৎসার সর্বশেষ অবস্থার খোঁজ খবর নেন।
ডা. জাহিদ এসময় আরিফুল হক চৌধুরীকে জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তার বিদেশে চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেয়নি। বোর্ডের পরামর্শ ছাড়া এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।
তিনি বলেন, লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।
প্রেস বিজ্ঞপ্তিতে আরিফুল হক চৌধুরী বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে জাতিকে ঐক্যবদ্ধ করতে হলে খালেদা জিয়ার উপস্থিতি খুবই প্রয়োজন। রাজনীতি, দল-মত, মতাদর্শ সব কিছুর ঊর্ধ্বে তিনি সবার কাছে সম্মানিত রাজনৈতিক অভিভাবক। তার দিক নির্দেশনা ঐক্যবদ্ধ করতে জাতির জন্য খুবই প্রয়োজন। দল-মত দেশী-বিদেশী বাংলাদেশী সবাই তার জন্য দোয়া করছেন। আমি আমার সিলেট বাসীর কাছে আমার দেশমাতার জন্য প্রাণ খুলে দোয়ার করার জন্য আহবান জানাচ্ছি।
তিনি যেন দ্রুত সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। রাজনীতি, দল ও দেশের জন্য তাঁর সুস্থ্যতা খুব প্রয়োজন। আল্লাহ পাক যেন আমার নেত্রীকে দীর্ঘায়ু, সুস্থ্যতা দান করেন।
এসএ/সিলেট
সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদের অগ্নিসন্ত্রাস ও পরিকল্পিত নাশকতার প্রতিবাদে রবিবার বিকেলে নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সিলেট জেলা...
নারীর স্বাস্থ্য সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করা একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনের অন্যতম শর্ত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন...
সিলেট বিভাগের প্রায় ৩০ লাখ প্রবাসীর বিভিন্ন সমস্যা সমাধানে নিজেদের মধ্যে শক্তিশালী জনমত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের মূলধারার কমিউনিটি লিডার ও...
শিশুদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও মানসিক বিকাশে খেলাধুলাভিত্তিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে সিলেটের দক্ষিণ সুরমায় অভিভাবক-শিশু কর্মশালা অনুষ্ঠিত...
নগরীর দাড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।...