প্রাথমিকেই শিক্ষার্থী ঝরে পড়ার কারণ...
প্রাথমিক পর্যায়েই শিক্ষার্থীদের ঝরে পড়ার হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। শিক্ষার্থীদের...
১৯নং ওয়ার্ডের রায়নগরে মতবিনিময় সভা
ছবি সংগৃহীত
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, শিক্ষাক্ষেত্রে সিলেট অনেক পিছিয়ে রয়েছে। দেশের অন্যান্য জায়গায় যেখানে অনেক বিশ্ববিদ্যালয়, কলেজ রয়েছে, সেখানে সিলেটে তা নামেমাত্র।
আমাদের সিলেটের ছেলেমেয়েরা নিজেদের এলাকায় ভালো পড়াশোনার সুযোগ পায় না। একারণে সিলেটের ছেলেমেয়েরা চাকরিক্ষেত্রে পিছিয়ে রয়েছে। আমাকে যদি আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে সিলেটের শিক্ষাক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
তিনি বুধবার রাতে নগরীর ১৯নং ওয়ার্ডের রায়নগর দর্জিবন্দের নাগরিকবৃন্দের সাথে অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিলেট আলিয়া মাদ্রাসায় দীর্ঘদিনের দাবি ক্যাম্পাস ও হোস্টেলের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি, শিক্ষক স্বল্পতা নিরসন সহ মাদ্রাসার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এছাড়াও সিলেটে একটি পূর্ণ বিশ্ববিদ্যালয় নির্মাণের চেষ্টাও করবো ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মুহাম্মদ আব্দুস শাকুর, কোতোয়ালী পূর্ব থানা আমীর রফিকুল ইসলাম মজুমদার ও সেক্রেটারি মুহিব আলী।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- থানা জামায়াত নেতা আব্দুস শহীদ জোয়ারদার, ১৯নং ওয়ার্ডের সভাপতি আব্দুল কবির খালেদ, এলাকার বিশিষ্ট মুরব্বি আব্দুর রহিম আম্বিয়া, আব্দুল আজিজ তারেক, তাজুল ইসলাম ও মো. মানিক প্রমুখ।
এছাড়াও এদিন রাতে তিনি নগরীর নয়াসড়ক থেকে কাজিটুলা এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে ব্যাপক গণসংযোগ করেন।
এসএ/সিলেট
প্রাথমিক পর্যায়েই শিক্ষার্থীদের ঝরে পড়ার হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। শিক্ষার্থীদের...
নগরীতে ব্যবসায়ীদের সেনাবাহিনী ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে মো. শহীদুল ইসলাম (নামে এক ব্যক্তির...
দক্ষিণ সুরমায় আমদানি নিষিদ্ধ ৯ হাজার ৪০০ কেজি ভারতীয় টমেটোসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা...
সিলেটের আলিয়া মাদরাসা মাঠে আগামী ১৪ ও ১৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন। এ আয়োজন সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন...
সিলেটের বিয়ানীবাজারে পুলিশের পৃথক অভিযানে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে অভিযান...