জকিগঞ্জে ২৬২ বস্তা চাল লুটের...
সিলেটের জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের অভিযোগে দায়ের করা মামলায় ২৫ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। জামিন না...
ছবি সংগৃহিত
সিলেটের আলোচিত রায়হান উদ্দিন হত্যা মামলার আসামিদের পক্ষে যুক্তি-তর্ক উপস্থাপনের জন্য মঙ্গলবার (২৫ নভেম্বর) দিন ধার্য ছিল। তবে ৬ আসামির মধ্যে একজন ছাড়া কেউই আদালতে হাজির না হওয়ায় শুনানি অনুষ্ঠিত হয়নি। ফলে আদালত নতুন করে বুধবার (২৬ নভেম্বর) যুক্তি-তর্ক উপস্থাপনের দিন নির্ধারণ করেছেন।
এ তথ্য নিশ্চিত করেন মামলার প্রধান আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আবুল ফজল চৌধুরী।
তিনি জানান, মাত্র একজন আসামি—সাবেক এএসআই আশেক এলাহী, যিনি বর্তমানে কারাগারে আছেন—আদালতে হাজিরা দিয়েছেন। বাকিরা কেউই অনুপস্থিত থাকায় বিচারক বুধবার নতুন তারিখ দেন। এদিন আসামিপক্ষে যুক্তি-তর্ক উপস্থাপন করা হবে। পাশাপাশি মামলার রায়ের তারিখ ঘোষণা হওয়ার সম্ভাবনাও রয়েছে।
মঙ্গলবার নির্ধারিত তারিখে হাজির না হওয়া প্রধান আসামি পুলিশের বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁইয়া এ মামলার শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। তিনি চলতি বছরের ১০ আগস্ট হাইকোর্টের জামিন আদেশে কারামুক্ত হন। পরে চেম্বার জজ আদালত তাঁর জামিন স্থগিত করে ১০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিলেও তিনি আর আদালতে উপস্থিত হননি।
ব্যারিস্টার আবুল ফজল জানান, “আমরা বিভিন্ন সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় জানতে পেরেছি যে এসআই আকবর পলাতক। তিনি কোথায় আছেন—এ বিষয়ে আমাদের কোনো তথ্য নেই।”
২০২০ সালের ১০ অক্টোবর রাতের গভীরে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তুলে নিয়ে রায়হান উদ্দিনকে নির্মম নির্যাতন করা হয়। পরদিন সকালে তাঁকে গুরুতর অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ঘটনাটি সারাদেশে তোলপাড় সৃষ্টি করে।
আসামিদের অনুপস্থিতির কারণে পিছিয়ে গেলেও বুধবার শুনানিতে মামলার অগ্রগতি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।
এসএ/সিলেট
সিলেটের জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের অভিযোগে দায়ের করা মামলায় ২৫ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। জামিন না...
নগরীর মদিনা আবাসিক এলাকা ও ভাওয়াল টিলার দুটি সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করেছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি এবং সিলেট সিটি...
কানাইঘাটে স্কুল থেকে বাড়ি ফেরার পথে চোরাইপণ্যবাহী একটি পিকআপের ধাক্কায় অভিরাজ কুমার রুহন নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তার মাথায়...
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিত...