শিল্পায়নের মাধ্যমেই সিলেটের বেকারত্ব...
প্রবাসী অধ্যুষিত সিলেটে বেকারত্বের হার খুবই বেশি। দোকাননির্ভর এখানকার কর্মসংস্থান। শিক্ষিত ছেলে মেয়েরা চাকরি পায় না। মেয়েরা সিলেটের বাহিরে চাকরির জন্য...
ছবি সংগৃহিত
ইবনে সিনা হাসপাতালে ২ দিনব্যাপী ফায়ার নিয়ন্ত্রণ প্রশিক্ষণ অনুষ্ঠিত
সিলেটস্থ ইবনে সিনা হাসপাতালে গত ২৩ ও ২৪ নভেম্বর ২০২৫ তারিখে দুই দিনব্যাপী ফায়ার নিয়ন্ত্রণ ও অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোগী, সেবাপ্রার্থী ও হাসপাতালের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
হাসপাতালের ডি.এম.এস কর্ণেল (অবঃ) ডা. রুকনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ পরিচালনা করেন সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মোঃ সফিকুল ইসলাম ভুইঁয়া, সিনিয়র স্টেশন অফিসার মোঃ কুতুব উদ্দিন, ওয়ারহাউজ ইন্সপেক্টর মোঃ সালাহ উদ্দিন, স্টেশন অফিসার মোঃ জালাল আহমেদ, ফায়ার ফাইটার মো.নাঈম আহমদ, বিল্লাল মিয়া, মোরশেদ সরকার। প্রশিক্ষণে হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট ও প্রশাসনিক কর্মকর্তা ও সিকিউরিটি ইনচার্জ মোঃ মুতচ্ছির হোসেইন সহ শতাধিক কর্মী অংশগ্রহণ করেন। উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন এজিএম (এডমিন) এন্ড ইনচার্জ মোঃ আবু ছাইদ আলমগীর, এজিএম এন্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ ওবায়দুল হক।
প্রশিক্ষণে ফায়ার প্রতিরোধ ব্যবস্থা, অগ্নিকান্ডের প্রাথমিক ঝুঁকি শনাক্তকরণ, ফায়ার এক্সটিংগুইশার ব্যবহারের বাস্তব অনুশীলন, জরুরি পরিস্থিতিতে ইভাকুয়েশন প্রক্রিয়া এবং হাসপাতাল সেফটি প্রটোকল বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্তৃপক্ষ এ ধরনের একটি প্রশিক্ষণের আয়োজন করার জন্য হাসপাতালের ডি.এম.এস ইবনে সিনার পক্ষ থেকে তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “রোগীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা ও সেফটি ট্রেনিং করানো আমাদের কর্তব্য। এ ধরণের প্রশিক্ষণ আমাদের সেবার মান আরও উন্নত করবে, ইনশাআল্লাহ।”
তিনি আগামীতেও এ ধরনের সেফটি ও স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ আয়োজন অব্যহত রাখার ঘোষণা দেন।
এসএ/সিলেট