প্রাথমিকেই শিক্ষার্থী ঝরে পড়ার কারণ...
প্রাথমিক পর্যায়েই শিক্ষার্থীদের ঝরে পড়ার হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। শিক্ষার্থীদের...
ছবি সংগৃহিত
নগরীতে প্রকাশ্য স্থানে অনলাইন জুয়া খেলার সময় তিনজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জালালাবাদ থানার কুমারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কয়েছ মিয়া, মজনু মিয়া এবং কবির হোসেন। তারা তিনজনই জালালাবাদ থানাধীন কুমারগাঁও আবাসিক এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল কুমারগাঁও বাসস্ট্যান্ড যাত্রী ছাউনীর ডান পাশে পাকা রাস্তার ওপর প্রকাশ্য স্থানে অভিযান চালায়। এসময় অনলাইনে জুয়া খেলার অভিযোগে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘উক্ত ঘটনার বিষয়ে জালালাবাদ থানায় মামলা নম্বর-১২, তারিখ ১৮/১১/২০২৫ খ্রি., সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ২০/২৭ ধারায় মামলা রুজু হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হবে।’
এসএ/সিলেট
প্রাথমিক পর্যায়েই শিক্ষার্থীদের ঝরে পড়ার হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। শিক্ষার্থীদের...
নগরীতে ব্যবসায়ীদের সেনাবাহিনী ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে মো. শহীদুল ইসলাম (নামে এক ব্যক্তির...
দক্ষিণ সুরমায় আমদানি নিষিদ্ধ ৯ হাজার ৪০০ কেজি ভারতীয় টমেটোসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা...
সিলেটের আলিয়া মাদরাসা মাঠে আগামী ১৪ ও ১৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন। এ আয়োজন সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন...
সিলেটের বিয়ানীবাজারে পুলিশের পৃথক অভিযানে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে অভিযান...