সিলেট জল্লারপাড়ে হোটেল ঘিরে পুলিশের...
সিলেট নগরীর জল্লারপাড় এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে...
ছবি সংগৃহিত
সিলেটের গোলাপগঞ্জে ‘জসিম উদ্দিন রনি’ নামের এক যুবদল কর্মী হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তানজিদা সুলতানা ইমাকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে ঢাকার বংশাল থেকে র্যাব‑৯ এবং র্যাব‑২ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ তাকে আদালতে পাঠানোর কথা রয়েছে।
গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন র্যাব-৯ এর অতিরিক্ত সুপার (গণমাধ্যম) এ কে এম শহিদুল ইসলাম সোহাগ।
নিহত জসীম আহমদ রনি উপজেলার আমুড়া ইউনিয়নের আমুড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে। তিনি যুবদলের কর্মী ও দুই সন্তানের জনক ছিলেন। অভিযুক্ত শেখ রাজু গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি পূর্বপাড়া এলাকার বাবুল আহমদের ছেলে।
জানা যায়, গত ১০ আগস্ট রাতে জসিম উদ্দিন রনিকে (২৯) উপজেলার পৌর শহরের কদমতলীতে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
নিহত রনি পলাতক রাজু আহমদের পরকিয়া সম্পর্কিত বিষয় নিয়ে তার নিজ নামীয় ফেসবুক আইডিতে একাধিক পোস্ট করেন। এরই জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর পরই ঘাতক রাজু দেশ ছেড়ে পালিয়ে যান বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে।
এসএ/সিলেট
সিলেট নগরীর জল্লারপাড় এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে...
সিলেটের জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের অভিযোগে দায়ের করা মামলায় ২৫ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। জামিন না...
নগরীর মদিনা আবাসিক এলাকা ও ভাওয়াল টিলার দুটি সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করেছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি এবং সিলেট সিটি...
কানাইঘাটে স্কুল থেকে বাড়ি ফেরার পথে চোরাইপণ্যবাহী একটি পিকআপের ধাক্কায় অভিরাজ কুমার রুহন নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তার মাথায়...