আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা...
সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদের অগ্নিসন্ত্রাস ও পরিকল্পিত নাশকতার প্রতিবাদে রবিবার বিকেলে নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সিলেট জেলা...
ছবি সংগৃহিত
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উদ্যোগে “অনুষ্ঠান ও বার্তার মানোন্নয়ন” বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। “বেতার সবার জন্য, সবসময়, সর্বত্র”- এই মূল প্রতিপাদ্য নিয়ে আয়োজিত সেমিনারে বেতারের কর্মসূচি ও সংবাদ পরিবেশনের মান উন্নয়নে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে মিরের ময়দানস্থ বেতার ভবন সভা কক্ষে সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক (অনুষ্ঠান ১) শাহনাজ বেগম।
তিনি বলেন, “বেতার এখন শুধুমাত্র ঐতিহ্যের প্রতীক নয়, এটি জনগণের আস্থার প্ল্যাটফর্ম। অনুষ্ঠান নির্মাণে গুণগত মান রক্ষা ও সময়োপযোগী বিষয় নির্বাচনে সবাইকে আরও সচেতন হতে হবে।” তিনি সবাইকে আরও গুরুত্বপূর্ণ পরামর্শ ও উপদেশ প্রদান করেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের মনিটরিং পরিদপ্তর পরিচালক তানিয়া নাজনীন, পরিচালক মাহফুজুল হক। এছাড়াও বেতার সিলেট কেন্দ্রের তিন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদের অগ্নিসন্ত্রাস ও পরিকল্পিত নাশকতার প্রতিবাদে রবিবার বিকেলে নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সিলেট জেলা...
নারীর স্বাস্থ্য সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করা একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনের অন্যতম শর্ত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন...
সিলেট বিভাগের প্রায় ৩০ লাখ প্রবাসীর বিভিন্ন সমস্যা সমাধানে নিজেদের মধ্যে শক্তিশালী জনমত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের মূলধারার কমিউনিটি লিডার ও...
শিশুদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও মানসিক বিকাশে খেলাধুলাভিত্তিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে সিলেটের দক্ষিণ সুরমায় অভিভাবক-শিশু কর্মশালা অনুষ্ঠিত...
নগরীর দাড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।...