বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে...
সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর। জনগণের আস্থা ও সমর্থনের মর্যাদা রক্ষা...
ছবি সংগৃহিত
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে জনগণের প্রত্যাশা আজ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। দেশের অর্থনৈতিক বিকাশ ও সামাজিক স্থিতিশীলতার মূলভিত্তি হলো গণতন্ত্রের চর্চা, যা কেবল রাজনৈতিক দল নয়- প্রত্যেক নাগরিকের মধ্য থেকেও বিকশিত হতে হবে।
তিনি বলেন, বিএনপির রাজনীতি মানে জনগণের জীবনমানের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা। ধানের শীষের পক্ষে সকল নেতাকর্মী ও সমর্থককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বিএনপি একটি শৃঙ্খলাবদ্ধ, আধুনিক ও ভবিষ্যতমুখী বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন, দল তাদের যথাযথ মূল্যায়ন করবে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকাল ৪টায় দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের মখনদোকান ও হাজরাই বাজারে পৃথক সভায় বিএনপির ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে’ আয়োজিত গণসংযোগ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “ফ্যাসিবাদী অপসংস্কৃতি দূর করে রাজনৈতিক সহনশীলতার পরিবেশ গড়ে তুলতে হবে। মতভেদ রাজনীতির স্বাভাবিক নিয়ম, কিন্তু জনগণের প্রতি দায়িত্বের প্রশ্নে ঐক্যই আমাদের আসল শক্তি। প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির মৌলিক পরিবর্তন অপরিহার্য। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামই জনগণের মুক্তির সংগ্রাম।”
তিনি আরও বলেন, “আগামী বাংলাদেশ কেমন হবে- স্বাস্থ্যব্যবস্থা, আইনের শাসন, কৃষি ও জনপ্রশাসন কেমন হবে, মানুষের মৌলিক চাহিদা কীভাবে পূরণ করা হবে- এসব বিষয় বিএনপি তার ৩১ দফা কর্মসূচিতে স্পষ্টভাবে ঘোষণা করেছে।”
তিনি গণতন্ত্রবিরোধী কোনো ষড়যন্ত্র দেখা দিলে রাজপথে থেকে তা প্রতিহত করার আহ্বান জানান।
এ সময় বিএনপির ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি’ জনগণের মাঝে তুলে ধরা হয়।
গণসংযোগ ও সমাবেশে উপস্থিত ছিলেন- ডাঃ এনামুল হক, হাজী বশির আহমদ, বাচ্চু মিয়া, মাহবুব আলম, মনিরুল ইসলাম তুরন, আবুল হাসনাত, আফতাব উদ্দিন, আশরাফুল আলম বাহার, আব্দুল মালিক মল্লিক, পাবেল রহমান, আফরোজ মিয়া, মইনুল ইসলাম মঞ্জুর, নুরুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। কর্মসূচিতে বিপুলসংখ্যক স্থানীয় জনগণও অংশগ্রহণ করেন।
এসএ/সিলেট
সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর। জনগণের আস্থা ও সমর্থনের মর্যাদা রক্ষা...
সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদের অগ্নিসন্ত্রাস ও পরিকল্পিত নাশকতার প্রতিবাদে রবিবার বিকেলে নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সিলেট জেলা...
নারীর স্বাস্থ্য সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করা একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনের অন্যতম শর্ত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন...
সিলেট বিভাগের প্রায় ৩০ লাখ প্রবাসীর বিভিন্ন সমস্যা সমাধানে নিজেদের মধ্যে শক্তিশালী জনমত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের মূলধারার কমিউনিটি লিডার ও...
শিশুদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও মানসিক বিকাশে খেলাধুলাভিত্তিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে সিলেটের দক্ষিণ সুরমায় অভিভাবক-শিশু কর্মশালা অনুষ্ঠিত...