বিয়ানীবাজারে স্বেচ্ছাসেবক লীগ ও...
সিলেটের বিয়ানীবাজারে পুলিশের পৃথক অভিযানে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে অভিযান...
ছবি সংগৃহীত
সিলেট সিটি কর্পোরেশন প্রধান ফটকে হামলা, জেলা প্রশাসককে তুলে নেওয়া হুমকি এবং গাড়ি ভাংচুর, পথচারীদের উপর প্রকাশ্যে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ এবং বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে একটি মিছিল নগরীতে বের হয়। সেই মিছিল থেকে উশৃঙ্খল, নৈরাজ্য ও সন্ত্রাসী পদ্ধতিতে সিলেট সিটি কর্পোরেশন প্রধান ফটকে হামলা, সরকারি কর্মকর্তা সিলেটের জেলা প্রশাসককে তুলে নেওয়া হুমকি এবং গাড়ি ভাংচুর, পথচারীদের উপর প্রকাশ্যে হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃনিত কাজ। এই ঘটনায় সিলেটবাসী মর্মাহত ও বিক্ষুব্ধ।
এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাভেল, মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিক, সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ পাভেল, মো. সাহেদ বকস, মো. রুকন সরকার, আব্দুস ছালাম, আহছান উল্লাহ, ছাদেক আহমদ, রাসেল আহমদ, মো. সুমন সরকার, মো. তাজুল ইসলাম, শেখ মো. জুনেদ আহমদ, আব্দুর রউফ, মো. ফখরুল ইসলাম, মো. জাবেদ কাদির, মো. জিয়াউর রহমান চৌধুরী, মো. সাইদুর রহমান, মো. নাহিদুর রহমান সাব্বির আহমদ, মো. জাবেদ মিয়া প্রমুখ।
ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, অবৈধ ব্যাটারী চালিত রিক্সা/ ইজি বাইক, ফুটপাত দখলকারী সহ সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের মাধ্যমে ব্যবসায়ী নেতৃবৃন্দের অবস্থান সুদৃঢ়। নেতৃবৃন্দ বলেন, আগামীতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা আর কেউ ঘটালে সিলেটবাসীকে সাথে নিয়ে সর্বস্তরের ব্যবসায়ীরা প্রতিরোধ গড়ে তুলবে।
এসএ/সিলেট
সিলেটের বিয়ানীবাজারে পুলিশের পৃথক অভিযানে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে অভিযান...
শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী রাহ.’র পূণ্য স্মৃতি বিজড়িত জামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস কানাইঘাট মাদ্রাসার এনাম ও হিসাবের বার্ষিক ওয়াজ...
সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর অস্ত্র ও গুলিসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের...
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখা জরুরি। এ জন্য...
সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৭ লাখ ৫৮ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।...