সিলেট বিজিবি সিনেমাহলে চলছে পিন্স
গতবছর তান্ডব ছবির সাফল্যের পর এই ঈদে সুপারস্টার শাকিব খানের মুক্তি পেয়েছে প্রিন্স ওয়ান্স আপআন এ টাইম ইন ঢাকা ছবি।পরিচালকআবু হায়াত মাহমুদ প্রযোজক শিরিন...
ছবি সংগৃহীত
টালিউডে আসছে দেব অভিনীত নতুন সিনেমা ‘রঘু ডাকাত’। সদ্যই অনুষ্ঠিত হয়েছে ছবিটির প্রচার অনুষ্ঠান। গত শনিবার কলকাতায় আয়োজিত এই অনুষ্ঠানের দিনে মঞ্চ মাতান দেব, সঙ্গে ছিলেন টালিউডের পাঁচ নায়িকাও।
এদিন কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে এই আসর। সেখানে দেব দর্শনের জন্যও অপেক্ষায় মুখর দর্শক। এক পর্যায়ে রাজকীয় ভঙ্গিমায় প্রবেশ করেন দেব।
ইন্ডাস্ট্রিতে দুই দশকের পথচলা সম্পন্ন করলেন দেব। ‘রঘু ডাকাত’ ছবির ট্রেলার লঞ্চের পাশাপাশি উদযাপন করা হলো এই নায়কের জীবনের সেই বিশেষ অধ্যায়ও।
দীর্ঘ দুই দশকে যেসব নায়িকাদের সঙ্গে জুটি বেঁধেছেন, তাদের বেশ কয়েকজনের সঙ্গে রোম্যান্টিক গানে নেচে মঞ্চ মাতালেন দেব। তার মধ্যে ছিলেন নুসরাত জাহান, পূজা ব্যানার্জি, সায়ন্তিকা ব্যানার্জি, কোয়েল মল্লিক ও শ্রাবন্তী চ্যাটার্জি প্রমুখ। এদিন সুপারস্টারের বিশ বছরের জার্নিতে অংশীদার হতে পেরে আপ্লুত তারা প্রত্যেকেই।
তবে তারকাখচিত এই মঞ্চে যিনি ছিলেন না তিনি হলেন শুভশ্রী গাঙ্গুলী। প্রাক্তন এই জুটির প্রত্যাবর্তনে গত আগস্টেই আশায় বুক বেঁধেছিলেন দর্শক। তবে এদিন দেবের সব নায়িকারা ছবির প্রচারে উপস্থিত থাকলেও ছিলেন না শুভশ্রী; যদিও তার অনুপস্থিতির কারণ জানা যায়নি।
এসএ/সিলেট
গতবছর তান্ডব ছবির সাফল্যের পর এই ঈদে সুপারস্টার শাকিব খানের মুক্তি পেয়েছে প্রিন্স ওয়ান্স আপআন এ টাইম ইন ঢাকা ছবি।পরিচালকআবু হায়াত মাহমুদ প্রযোজক শিরিন...
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার একটি হাসপাতালে দীর্ঘ চার ঘণ্টার সফল অস্ত্রোপচার...
বলিউডের বর্ষিয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন। ধর্মেন্দ্র এক মাসেরও বেশি সময় ধরে বার্ধক্যজনিত সমস্যার সাথে লড়াই করে না ফেরার দেশে পাড়ি...
থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুক্রবার (২১ নভেম্বর) সকালে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫-এর ফাইনাল পর্ব, যেখানে চূড়ান্ত পর্বে সেরার খেতাব জেতেন ফাতিমা বশ। এরপর থেকেই...
ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী এখন অনেকটাই সিনেমা থেকে দূরে আছেন। এখন আর আগের মতো সিনেমায় দেখা যায় না এ স্টাইলিস্ট আইকন অভিনেত্রীকে। তবে সিনেমায় দেখা না গেলেও...