হোমিও চিকিৎসার প্রসার ও মানসম্মত...
হোমিওপ্যাথিক চিকিৎসাব্যবস্থার প্রসার, মানসম্মত শিক্ষা ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম...
ক্যাব সিলেট জেলা কমিটির মতবিনিময় সভা
ছবি সংগৃহিত
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড. সৈয়দ মিজানুর রহমান বলেছেন, ভোক্তাদের অধিকার রক্ষায় তরুণ সমাজকে আরও সচেতন ও সক্রিয় হতে হবে।
তৃণমূল মানুষ ও ভোক্তাদের চাহিদা বিবেচনা করে সরকারের যেকোন প্রকল্প বাস্তবায়ন করলে জাতি উপকৃত হবে। তিনি দেশের গার্মেন্টস শিল্পের কর্মীদের উদাহরণ দিয়ে বলেন, তাদের শারীরিক ও মানসিক চিন্তা চেতনা তাদেরকে অল্প বয়সে ভিন্ন রকম পরিস্থিতিতে পড়তে হয়। কারণ তারা সময়মতো শারীরিক যত্ন না নেওয়ার কারণে দিন শেষে তারা চিকিৎসকের কাছে যেতে যেতে জীবন শেষ হয়ে যায়। তিনি আরও বলেন, মানুষের অধিকার রক্ষায় সকল শ্রেণি-পেশার মানুষকে ভোক্তা অধিকারের আন্দোলনে সামিল করে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে ক্যাবের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। তরুণ সমাজ যদি সচেতন হয়, তবে তাদের প্রচেষ্টায় ভোক্তা অধিকার নিশ্চিত করা সম্ভব।
তিনি শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নগরীর উপশহরস্থ গ্রামীন জনকল্যাণ ভবনের সম্মেলন কক্ষে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিলেট জেলা কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ভোক্তাদের অধিকার রক্ষায় তরুণ সমাজকে সম্পৃক্ত করার তাগিদ দিয়ে এ লক্ষ্যে সিলেটে সকল মহলের উপস্থিতিতে একটি সচেতনতা সভা করার আহ্বান জানান।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিলেট জেলা কমিটির সভাপতি জামিল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা কমিটির সদস্য সাংবাদিক ইকবাল কবির, সিনিয়র সাংবাদিক এম এ হান্নান, সিদ্দিকুর রহমান, হাসিনা বেগম চৌধুরী, মো. দুলাল হোসেন, সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, কাওছার আহমদ, অধ্যাপিকা জান্নাত আরা খান পান্না, ববিতা আক্তার লস্কর, এডভোকেট কবির আহমদ, মো. শাহজাহান চৌধুরী, সৈয়দ নিরাজ রহমান, ইনামুল হক চৌধুরী, আহমদ শাহজাহান চৌধুরী, মাজিদা বেগম, কামাল উদ্দিন আহমেদ, সার্জেন্ট আবুল হোসেন, মো. আব্দুল্লাহ মো. ফজলে রাব্বী চৌধুরী, এম এম এ শহীদ, রিয়াজ উদ্দিন আহমদ, ওয়াদুদ মিয়া, মো. শফিকুল ইসলাম, আতেফ চৌধুরী, শহীদ মিয়া, সাংবাদিক আব্দুল খালিক প্রমুখ।
এসএ/সিলেট
হোমিওপ্যাথিক চিকিৎসাব্যবস্থার প্রসার, মানসম্মত শিক্ষা ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম...
শিক্ষকতা পেশায় মেধাবীদের আকৃষ্ট করতে শিক্ষকদের বেতন, সামাজিক মর্যাদা ও চাকরির নিশ্চয়তা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়...
সিলেটের কানাইঘাটে পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত...
সিলেট মহানগরে অভিযানে আটক ব্যাটারিচালিত অবৈধ রিকশা, ইজিবাইক, মিশুক ও টমটম নির্দিষ্ট শর্তে মালিক বা চালকদের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে সিলেট...
দক্ষিণ সুরমায় পুলিশের অভিযানে ৫৮ পিস ইয়াবাসহ মো. আশরাফ আলী নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার মোমিনখলা এলাকার ফেঞ্চুগঞ্জ...