সোমবার সিলেট সফরে আসছেন বিএনপির...
সিলেটে এক দিনের সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সোমবার (২ নভেম্বর) তিনি সিলেটে আসার কথা...
ছবি সংগৃহীত
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি ক্ষমতায় আসবে বলে মনে করেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘দেশে যদি নির্বাচনের ঘোষণা আসে, তবে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আমরা মনে করি, এই ভোটাধিকার প্রয়োগের মধ্যদিয়ে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় আসবে।’
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত প্রতীকী যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সদস্যসচিব মোফাজ্জল হোসেন হৃদয়ের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বিলকিস ইসলাম, প্রিন্সিপাল শাহ মোহাম্মদ নেসারুল হক প্রমুখ।
শামসুজ্জামান দুদু বলেন, ‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। তারা দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। এখন ভারতে বসে আবারও ষড়যন্ত্র করছে, চোরাগোপ্তা হামলার পরিকল্পনা করছে। ‘চোরাগোপ্তা ভাবি’ বাংলাদেশে ঢোকার চেষ্টা করছেন।’
হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, তারা যদি আবার ষড়যন্ত্র করে, ‘নির্বাচন বানচালের চেষ্টা করে, তাহলে জনগণ আর কোনো ষড়যন্ত্র মেনে নেবে না। সম্মিলিতভাবে আবার তাদের প্রতিহত করবে। দেশে যদি নির্বাচনের ঘোষণা আসে, তবে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। সেই নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপিকে আবারও ক্ষমতায় আনবে।’
তিনি জানান, আগামী দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান বাংলাদেশের নেতৃত্বে আসবেন এবং জনগণের ওপর নির্ভর করে দেশকে এগিয়ে নেবেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠার মধ্য দিয়েই আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে।’
তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বহুবার দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে আওয়ামী লীগ সে দাবি উপেক্ষা করেছে। যার কারণে তাদের এই করুণ পরিণতি হয়েছে। তারা যদি সুষ্ঠু নির্বাচন দিত, দেশে গণতন্ত্র রাখত, তাহলে এই করুণ পরিণতি হতো না।’
এসএ/সিলেট
সিলেটে এক দিনের সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সোমবার (২ নভেম্বর) তিনি সিলেটে আসার কথা...
মহানগরীর আম্বরখানা ও এর আশপাশের এলাকায় সর্বস্তরের ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ পথচারীদের মাঝে দ্রব্যমূল্যের বর্তমান এবং পূর্বের বাজার মূল্যের তুলনামূলক...
যথাযথ বিধিসম্মত না হওয়ায় সিলেট মহানগর বিএনপির তিন জন প্রবাসী উপদেষ্টার পদ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মহানগর বিএনপির সভাপতি নাসিম...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক অর্থ, পরিকল্পনা ও বাণিজ্যমন্ত্রী...
সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী শনিবার। ২০০৯ সালের এই দিনে সিলেট-ঢাকা মহাসড়কে...