রাতারগুলে রিসোর্টে নিষিদ্ধ সভা, রনজিত...
সিলেটের গোয়াইনঘাটে পিকনিক ও শিক্ষা সফরের আড়ালে রিসোর্ট ভাড়া নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভা আয়োজন এবং সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সেখানে...
ছবি সংগৃহীত
ব্যাটারি চালিত রিকশা মহানগর এলাকায় চলতে পারবে না বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম।
বৃহস্পতিবার দুপুরে সিলেটের হুমায়ুন রশীদ চত্বর এলাকায় ট্রাফিক আইন মানতে উদ্ভূদ্ধ করতে মোটর সাইকেল চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ কমিশনার। এসময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এমনটি বলেন।
পুলিশ কমিশনার বলেন, ব্যাটারিচালিত রিকশা আসলে অনুমোদিত নয়। এখানে কয়েকটি সমস্যা- ব্যাটারি চালিত রিকশার যারা চালক তারা প্রশিক্ষিত নন। তারা ট্রাফিক আইনগুলো জানেন না। হঠাৎ করে যেকোন জায়গায় তারা বাঁক নিয়ে ফেলেন। এতে অনেক সময় অনাকাঙ্খিত দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, যেহেতু এটা আইনগতভাবে বৈধ নয় এজন্য আমরা বলেছি- ব্যাটারি চালিত যে অটোরিকশা সেটা মেট্রোপলিটন এলাকায় চলবে না। আমাদের যাত্রী সাধারণের নিরাপত্তা এবং তাদের জীবন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আমাদের এই নির্দেশনা।
১২ লক্ষ নগরবাসী সবাই যানজট থেকে মুক্তি চান জানিয়ে পুলিশ কমিশনার বলেন, সবাই ফুটপাতে নিরাপদে হাঁটতে চান। আমরা সেরকম একটা পরিবেশ সৃষ্টি করার জন্য কাজ করছি। ফুটপাত হকারমুক্ত হবে, রাস্তা যানজট মুক্ত হবে, রাস্তাঘাটে সবাই নির্ভয়ে চলাফেরা করবে।
তিনি বলেন, আমরা যানজট নিরসনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করবো এবং নগরবাসী যেন স্বস্তিতে চলাফেরা করতে পারেন সে ব্যাপারে আমাদের উদ্যোগ থাকবে।
আব্দুল কুদ্দুস চৌধুরী আরও বলেন, মোটরসাইকেলে যারা যাত্রী হবেন এবং যিনি চালাবেন- সবার জন্য কিন্তু হেলমেট পরাটা বাধ্যতামূলক। এটা মূলত তাদের নিরাপত্তার জন্য।
এসএ/সিলেট
সিলেটের গোয়াইনঘাটে পিকনিক ও শিক্ষা সফরের আড়ালে রিসোর্ট ভাড়া নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভা আয়োজন এবং সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সেখানে...
সিলেটের বিয়ানীবাজারে গৃহবধূ আয়শা বেগম হত্যা মামলায় তার স্বামী সিদ্দিকুর রহমান নাদেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর আসামি ফখরুল ইসলাম ওরফে...
কানাইঘাট ৩নং দিঘীরপাড় পূর্ব ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের ঈদগাহ খাল সি এন্ড বি হতে সুরমা ডাইক পর্যন্ত পুন:খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১...
সিলেটের জকিগঞ্জে মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল কাদিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার...
সিলেটে শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করে ১১ ব্যক্তি ও যানবাহনকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই অভিযানে ২২টি হাইড্রোলিক...