নগরীতে যাত্রীবাহী সিএনজি থেকে ৪০...
এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৪০ বোতল ফেয়ারডিল (FAIRDYL) সহ আশিক আহমদ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে একটি...
ছবি সংগৃহিত
এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৪০ বোতল ফেয়ারডিল (FAIRDYL) সহ আশিক আহমদ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে এসব বোতল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এয়ারপোর্ট থানার এসআই (নি.) মো. বাবুল মিয়া সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে কেওয়াছড়া সেতুসংলগ্ন সড়কে চেকপোস্ট পরিচালনা করছিলেন।
এ সময় একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশায় তল্লাশি করা হয়। গাড়ির ডান পাশে বসা আশিক আহমদের দুই হাঁটুর ওপর রাখা সাদা রঙের একটি প্লাস্টিকের বস্তা থেকে ৪০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।
গ্রেফতার আশিক আহমদ সিলেটের গোয়াইনঘাট উপজেলার তারাকাল গ্রামের সাজিবুর রহমানের ছেলে। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৪(খ) অনুযায়ী মামলা করা হয়েছে। পরে গ্রেফতার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এসএ/সিলেট
এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৪০ বোতল ফেয়ারডিল (FAIRDYL) সহ আশিক আহমদ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে একটি...
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক নিযুক্ত হওয়ায় সিলেট ডায়াবেটিক সমিতির কার্যকরী কমিটির সদস্য এজাজ আহমদ চৌধুরীকে সম্মাননা প্রদান করা...
সিলেটে আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’। সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে...
জকিগঞ্জ প্রতিনিধি:: সিলেটের জকিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি, হাত ধোয়ার কৌশল প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংক্রামক রোগ প্রতিরোধে...
সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে ইন্টারনাল মেডিসিন ডে পালন উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে হাসপাতল প্রাঙ্গনে সর্বস্তরের...