সিলেট এয়ারপোর্ট সড়ক থেকে বাস...
সিলেট নগরীর যানজট নিরসন ও জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আম্বরখানা পয়েন্ট থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে বাস ও সিএনজি স্ট্যান্ড স্থানান্তরের...
বিসিক শিল্পনগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ছবি সংগৃহীত
নগরীতে বোতলজাত ভোজ্য তেলে প্রতি লিটারে প্রায় ৭০ মিলিলিটার কম দেওয়ার অভিযোগে ‘আরবি এডিবল ফুড প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নগরীর খাদিমনগর এলাকার বিসিক শিল্পনগরীতে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীবের নেতৃত্বে অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও সিলেট মেট্রোপলিটন পুলিশ সহযোগিতা করে।
অভিযানকালে প্রতিষ্ঠানটিতে বোতলজাত ভোজ্য তেলে নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল দেওয়ার বিষয়টি ধরা পড়ে। প্রতি লিটারের বোতলে প্রায় ৭০ মিলিলিটার এবং ৪০০ মিলিলিটারের বোতলে প্রায় ৩৫ মিলিলিটার তেল কম দেওয়া হচ্ছিল। এ ছাড়া বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই ভোজ্য তেল বোতলজাত করার অভিযোগও পাওয়া যায়।
এসব অনিয়মের দায়ে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।
এদিকে, অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট ২৫ হাজার বোতল ভোজ্য তেল পুনরায় সঠিক পরিমাণে বোতলজাত করার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
জনস্বার্থ রক্ষা ও পণ্যের সঠিক পরিমাণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেট জেলা প্রশাসন।
এসএ/সিলেট
সিলেট নগরীর যানজট নিরসন ও জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আম্বরখানা পয়েন্ট থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে বাস ও সিএনজি স্ট্যান্ড স্থানান্তরের...
আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর শাইখুল হাদীস আল্লামা মুফতি মুহাম্মাদ রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা) হাফিজাহুল্লাহর সাক্ষাতে...
সিলেটের কানাইঘাটে ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় নিয়ে আসা দুই ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মানব পাচার চক্রের সদস্য মিজান উদ্দিন নামের এক...
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলায় তৎকালীন ফাঁড়ি ইনচার্জ ও বহিষ্কৃত উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঞাকে মৃত্যুদণ্ড...
সিলেটের জকিগঞ্জ উপজেলার ইলাবাজ গ্রামে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় রুহুল আমিন নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জকিগঞ্জ থানা পুলিশ ও সিলেট জেলা...