ওসমানীতে ইন্টারনাল মেডিসিন ডে পালন
সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে ইন্টারনাল মেডিসিন ডে পালন উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে হাসপাতল প্রাঙ্গনে সর্বস্তরের...
ছবি সংগৃহীত
জকিগঞ্জ প্রতিনিধি:: সিলেটের জকিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি, হাত ধোয়ার কৌশল প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংক্রামক রোগ প্রতিরোধে সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে বুধবার (২৮ অক্টোবর) এসব কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে র্যালির মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। পরে হাত ধোয়ার প্রদর্শনীতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জকিগঞ্জের সহকারী প্রকৌশলী মোহাম্মদ আজাদ কাজী হাত ধোয়ার আটটি কৌশল এবং ছয়টি গুরুত্বপূর্ণ সময়ে হাত ধোয়ার নিয়ম হাতে-কলমে দেখান। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেসিনে গিয়ে কৌশলগুলো অনুশীলন করে।
জকিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ। সঞ্চালনা করেন সিসিটি,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জকিগঞ্জের ধ্রুবরাজ চক্রবর্তী।
সভাপতির বক্তব্যে সুজিত কুমার চন্দ বলেন,সুস্থ ও নিরাপদ জীবনযাপনের জন্য সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি।
এটি শুধু ব্যক্তিগত পরিচ্ছন্নতার বিষয় নয়, ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধেরও কার্যকর উপায়। শিশুদের ছোটবেলা থেকেই হাত ধোয়ার সঠিক নিয়ম শেখাতে হবে। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিজেরা নিয়ম মেনে হাত ধোয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বীরশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার, উপজেলা সমবায় কর্মকর্তা মো. ফখর উদ্দিন ও উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি আহমদ আব্দুল কুদ্দুস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ, জকিগঞ্জ গার্লস হাই স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক দিলাল আহমদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের তথ্য প্রযুক্তি সম্পাদক আহমদ হোসাইন আইমান,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জকিগঞ্জের কর্মকর্তা মহসিন আহমদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
বক্তারা বলেন, হাত ধোয়ার অভ্যাসকে শুধু দিবস উদ্যাপনের মধ্যে সীমাবদ্ধ না রেখে দৈনন্দিন জীবনের অংশ করতে হবে। এ জন্য শিশুদের সচেতন করার পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে হাত ধোয়ার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
এসএ/সিলেট
সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে ইন্টারনাল মেডিসিন ডে পালন উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে হাসপাতল প্রাঙ্গনে সর্বস্তরের...
“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে...
কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মল্লিফৌদ দুর্গাপুরের চতুলবাজার...
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে এডিস মশার লার্ভা ধ্বংসসহ মশক নিধনে বিশেষ অভিযান (ক্রাশ প্রোগ্রাম) শুরু করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।বুধবার (২৮ আগস্ট)...
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ...