ওসমানীতে ইন্টারনাল মেডিসিন ডে পালন

post-title

ছবি সংগৃহীত

সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে ইন্টারনাল মেডিসিন ডে পালন উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে হাসপাতল প্রাঙ্গনে সর্বস্তরের চিকিৎসকদের নিয়ে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে কেক কাটা হয়।

এসময় হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. ইকবাল আহমদ চৌধুরী রচিত ‘বাত-ব্যথা রোগে সুস্থ জীবন’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এতে কলেজ অধ্যক্ষ, হাসপাতাল পরিচালকসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

বইয়ে বাত-ব্যথা হলে করণীয়, ব্যায়াম এবং কোথায় কার কাছে চিকিৎসা নেবেন সে সম্পর্কে বর্ণনা করা হয়েছে। বইটি বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন সিলেট শাখার সৌজন্যে সারাদেশে নিম্নবিত্ত রোগীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হবে।


এসএ/সিলেট