জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে মদসহ...
সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ১৩ লাখ ৪১ হাজার ৫০০ টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...
ছবি সংগৃহীত
সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ১৩ লাখ ৪১ হাজার ৫০০ টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় মদ, রেজার, প্রসাধনী, খাদ্যপণ্য ও গরু।
বুধবার (২৮ অক্টোবর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে জৈন্তাপুর উপজেলার বাগান বাজার এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২০৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এসব মদের সিজারমূল্য ৩ লাখ ১০ হাজার ৫০০ টাকা।
এ ছাড়া একই রাতে জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৬০০ পিস ভারতীয় জিলেট গার্ড রেজার, ৪৫৩ পিস নিভিয়া বডি মিল্ক ক্রিম, ৬৯ কেজি ফুসকা, ১৫২ কেজি রসুন ও চারটি গরু জব্দ করা হয়। এসব মালামালের সিজারমূল্য ১০ লাখ ৩১ হাজার টাকা।
সব মিলিয়ে পৃথক অভিযানে জব্দ করা মালামালের সিজারমূল্য ১৩ লাখ ৪১ হাজার ৫০০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, চোরাচালানের মাধ্যমে আনা জব্দ করা পণ্যের বিষয়ে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, দেশ ও জাতির স্বার্থ রক্ষায় সীমান্ত এলাকায় চোরাচালানসহ যেকোনো অপরাধ প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ১৩ লাখ ৪১ হাজার ৫০০ টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...
সিলেটে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলায় পুলিশের বরখাস্ত উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঞাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই...
ঢাকায় জরুরি অবতরণ করা ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সে থাকা নারী রোগী অঞ্জনা ভৌমিকের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ভারতে পাঠানো হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে...
সিলেটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি ফুডকার্ট দোকানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার বিকেলে নগরীর আম্বরখানাস্থ আরকেডিয়ার...
সিলেটের কোম্পানীগঞ্জে দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে আশিক মিয়া (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বেলা ২টার দিকে উপজেলার কোম্পানীগঞ্জ গ্রামে...