নগরীতে যাত্রীবাহী সিএনজি থেকে ৪০...
এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৪০ বোতল ফেয়ারডিল (FAIRDYL) সহ আশিক আহমদ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে একটি...
ছবি সংগৃহিত
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরীর ২৩ ও ১৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ও অবকাঠামো পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে তিনি এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।
পরিদর্শনকালে সিসিক প্রশাসক প্রথমে ২৩ নম্বর ওয়ার্ডের মেন্দিবাগ এলাকায় যান। এ সময় স্থানীয় বাসিন্দারা হলদিছড়ার পাশে গড়ে ওঠা অপরিকল্পিত বিভিন্ন স্থাপনা তাকে দেখান।
বাসিন্দারা জানান, এসব স্থাপনার কারণে ছড়া সংকুচিত হয়ে পানি নিষ্কাশন স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, যার ফলে সামান্য বৃষ্টিতেই বর্ষা মৌসুমে এলাকায় বন্যা ও তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং এতে চরম ভোগান্তিতে পড়েন তারা। সিসিক প্রশাসক এলাকাবাসীর অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং উদ্ভূত সমস্যা সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
এ সময় সিসিকের সহকারী প্রকৌশলী আহমদ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মইন উদ্দিনসহ কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেন্দিবাগ পরিদর্শন শেষে সিসিক প্রশাসক ১৫ নম্বর ওয়ার্ডের যতরপুরস্থ ‘আল হামরা জামে মসজিদ’ পরিদর্শন করেন। সেখানে তিনি স্থানীয় প্রতিনিধি ও মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় আল হামরা জামে মসজিদের মোতওয়াল্লী আব্দুল মুকিত চৌধুরী, বেলাল আহমদ চৌধুরী, তফাজ্জুল হুসেন খান, মখলিছুর রহমান, অহিদ উদ্দিন, মসজিদের ইমাম হাফিজ মাওলানা মনিরুল আলম, মাওলানা ইসলাম উদ্দিন, শুয়াইব আহমদ শুয়েব, আব্দুস সবুর রাসেলসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৪০ বোতল ফেয়ারডিল (FAIRDYL) সহ আশিক আহমদ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে একটি...
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক নিযুক্ত হওয়ায় সিলেট ডায়াবেটিক সমিতির কার্যকরী কমিটির সদস্য এজাজ আহমদ চৌধুরীকে সম্মাননা প্রদান করা...
সিলেটে আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’। সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে...
জকিগঞ্জ প্রতিনিধি:: সিলেটের জকিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি, হাত ধোয়ার কৌশল প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংক্রামক রোগ প্রতিরোধে...
সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে ইন্টারনাল মেডিসিন ডে পালন উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে হাসপাতল প্রাঙ্গনে সর্বস্তরের...