প্রতি লিটারের বোতলে ৭০...
নগরীতে বোতলজাত ভোজ্য তেলে প্রতি লিটারে প্রায় ৭০ মিলিলিটার কম দেওয়ার অভিযোগে ‘আরবি এডিবল ফুড প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা...
বানী
সিলেট উইমেন চেম্বার অব কমার্সের উদ্যোগে সৃজনশীল পণ্য প্রদর্শনী, শিল্প-পণ্য ও বাণিজ্য মেলা ২০২৬’ ঘিরে সিলেটে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
তবে সরকারি নিয়ম মেনে রাত ৮টার মধ্যে মেলা বন্ধ করতে হওয়ায় বেচাকেনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অংশগ্রহণকারী ব্যবসায়ীরা।
এ পরিস্থিতিতে মেলার সময় রাত ১১টা পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানিয়েছেন আয়োজক ও ব্যবসায়ীরা। তাঁদের দাবি, সন্ধ্যার পর মেলায় দর্শনার্থীদের উপস্থিতি বাড়লেও রাত ৮টায় মেলা বন্ধ হয়ে যাওয়ায় প্রত্যাশিত বেচাকেনা হচ্ছে না। এতে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন।
মেলার আয়োজক সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা বলেন, “স্থায়ী দোকান বা মার্কেটের ক্ষেত্রে মেলা ভিন্ন বিষয়। দেশের অন্যান্য জায়গায় রাত ১১টা পর্যন্ত মেলা চালু রয়েছে।” তিনি আরও বলেন, এ মেলায় নারী উদ্যোক্তাদের পণ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মেলার মাধ্যমে নারী উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত ও সৃজনশীল পণ্য ক্রেতাদের সামনে তুলে ধরার সুযোগ পাচ্ছেন। তাই তাঁদের ব্যবসার প্রসার ও পণ্য বিক্রির সুযোগ বাড়াতে মেলার সময়সীমা বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাসব্যাপী এ মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা তাঁদের সৃজনশীল পণ্য, শিল্পসামগ্রী ও বিভিন্ন বাণিজ্যিক পণ্য নিয়ে অংশগ্রহণ করেছেন। আয়োজক ও ব্যবসায়ীদের মতে, দিনের বেলায় কর্মব্যস্ততার কারণে অনেক ক্রেতা সন্ধ্যার পর মেলায় আসেন। ফলে রাত ৮টায় মেলা বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা পর্যাপ্ত সময় নিয়ে কেনাকাটা করতে পারছেন না। আয়োজক ও ব্যবসায়ীদের প্রত্যাশা, রাত ১১টা পর্যন্ত মেলা চালু রাখার অনুমতি দেওয়া হলে দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারবেন। পাশাপাশি নারী উদ্যোক্তাসহ অংশগ্রহণকারী ব্যবসায়ীরা তাঁদের পণ্য বিক্রির জন্য আরও বেশি সময় পাবেন।
এ কারণে দর্শনার্থীদের সুবিধা, নারী উদ্যোক্তাদের অগ্রগতি এবং ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় নিয়ে মেলার সময় রাত ১১টা পর্যন্ত বাড়ানোর বিষয়টি বিবেচনা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন আয়োজক ও ব্যবসায়ীরা। তবে মেলার সময় বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জুয়ে/সিলেট
নগরীতে বোতলজাত ভোজ্য তেলে প্রতি লিটারে প্রায় ৭০ মিলিলিটার কম দেওয়ার অভিযোগে ‘আরবি এডিবল ফুড প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা...
সিলেট নগরীর যানজট নিরসন ও জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আম্বরখানা পয়েন্ট থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে বাস ও সিএনজি স্ট্যান্ড স্থানান্তরের...
আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর শাইখুল হাদীস আল্লামা মুফতি মুহাম্মাদ রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা) হাফিজাহুল্লাহর সাক্ষাতে...
সিলেটের কানাইঘাটে ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় নিয়ে আসা দুই ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মানব পাচার চক্রের সদস্য মিজান উদ্দিন নামের এক...
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলায় তৎকালীন ফাঁড়ি ইনচার্জ ও বহিষ্কৃত উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঞাকে মৃত্যুদণ্ড...