কানাইঘাট গাজী বোরহান উদ্দিন সড়কের...
দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সিলেটের কানাইঘাটে গাজী বোরহান উদ্দিন সড়কের ৩০ কিলোমিটার প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।শনিবার...
দীর্ঘ প্রতীক্ষার অবসান
ছবি সংগৃহীত
দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সিলেটের কানাইঘাটে গাজী বোরহান উদ্দিন সড়কের ৩০ কিলোমিটার প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় গাজী বোরহান উদ্দিন সড়কের রাজাগঞ্জ ইউনিয়নের দাওয়াদারী গ্রাম সংলগ্ন স্থানে ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি ও সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রায় ৪৯ কোটি টাকা ব্যায়ে কানাইঘাট পৌরসভার নন্দিরাই বাইপাস পয়েন্ট থেকে রাজাগঞ্জ পর্যন্ত গাজী বোরহান উদ্দিন সড়কের ৩০ কিলোমিটার প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধনের সময় সিলেট জেলা ও কানাইঘাট উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিশ, জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ ছাড়াও জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের মানুষজন উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তরকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, দেশের বিভিন্ন সীমাবদ্ধতা থাকার পরও বিএনপি সরকার ক্ষমতায় আসার পর যোগাযোগ ব্যবস্থার উন্নতির লক্ষে ব্যাপকহারে রাস্তা-ঘাটের উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। আওয়ামীলীগের ১৭ বছর ক্ষমতায় থাকার সময় কানাইঘাটবাসীর প্রাণের দাবী জরাজীর্ণ গাজী বোরহান উদ্দিন সড়কের কোন উন্নয়ন কাজ করেনি। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পর আমরা এ অঞ্চলের মানুষকে কথা দিয়েছিলাম এ সড়কের কাজ শুরু হবে, আজ তা বাস্তবে পরিণত হয়েছে। সকল দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সড়কের কাজের শুভ সূচনা করা হয়েছে।
তিনি কাজের গুণগতমান বজায় রাখতে ঠিকাদারী প্রতিষ্ঠানগুলোকে সুষ্ঠুভাবে কাজ করার নির্দেশ দেন। পাশাপাশি স্থানীয় প্রশাসনকে সার্বক্ষণিক কাজের তদারকি এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সুষ্ঠুভাবে কাজ বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানান।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস সহ এলজিইডি’র উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন পরবর্তী রাজাগঞ্জ ইউনিয়নবাসীর উদ্যোগে স্থানীয় শাহী ঈদগাহ মাঠে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে রাজাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন সমস্যার কথা এলাকাবাসী সংবর্ধিত প্রধান অতিথি মন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে তুলে ধরা হলে, তিনি বলেন বৃহত্তর সিলেট অঞ্চলের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত আন্তরিক।
ইতিমধ্যে সিলেটে হাজার হাজার কোটি টাকা বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। কানাইঘাট তথা রাজাগঞ্জ এলাকার উন্নয়নে তার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সিলেট-৫ আসনের সাংসদ মুফতি আবুল হাসান। উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সহ সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়ছল সহ বিএনপির নেতৃবৃন্দ।
এসএ/সিলেট
দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সিলেটের কানাইঘাটে গাজী বোরহান উদ্দিন সড়কের ৩০ কিলোমিটার প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।শনিবার...
সিলেটের জকিগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ৭ হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ সময় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ও সন্ধ্যায়...
শিক্ষা ও কর্মসংস্থানে সিলেট বিভাগের পিছিয়ে পড়ার কারণ চিহ্নিত করে তা মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও...
সিলেটের জৈন্তাপুর উপজেলার সার্বিক উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক...
সিলেটের কোতোয়ালী ও জালালাবাদ থানা এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ৩৩১ পিস ইয়াবা, নগদ ২৬,১২০ টাকা এবং...