কানাইঘাট গাজী বোরহান উদ্দিন সড়কের...
দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সিলেটের কানাইঘাটে গাজী বোরহান উদ্দিন সড়কের ৩০ কিলোমিটার প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।শনিবার...
ছবি সংগৃহীত
সিলেটের জকিগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ৭ হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ সময় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ও সন্ধ্যায় উপজেলার পৃথক এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন-কানাইঘাট উপজেলার সাতবাক ইউনিয়নের জুলাই মাঝরচটি এলাকার মৃত আব্দুল মালিকের ছেলে মো. হাসান মাহমুদ (৩৮) এবং জকিগঞ্জ উপজেলার চান্দশ্রীকোনা-খলাছড়া এলাকার মৃত ইব্রাহিম আলী প্রকাশ ইবই মিয়ার ছেলে মো. ছমির আহমদ প্রকাশ স্বপন (৩৮)।
পুলিশ জানায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জকিগঞ্জের খলাছড়া ইউনিয়নের সামনে পাকা রাস্তায় চেক পোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. ছমির আহমদ প্রকাশ স্বপন নামের এক ব্যক্তিকে ৬০০ পিস ইয়াবা বড়িসহ আটক করা হয়। জব্দ করা হয় ইয়াবা বড়ি বহনে ব্যবহৃত একটি পালসার মোটর সাইকেল।
এদিকে, একই দিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে মানিকপুর ইউনিয়নের অর্ন্তগত কালীগঞ্জ-জকিগঞ্জ সড়কে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক ব্যক্তির কাছ থেকে ৭ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ/সিলেট
দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সিলেটের কানাইঘাটে গাজী বোরহান উদ্দিন সড়কের ৩০ কিলোমিটার প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।শনিবার...
সিলেটের জকিগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ৭ হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ সময় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ও সন্ধ্যায়...
শিক্ষা ও কর্মসংস্থানে সিলেট বিভাগের পিছিয়ে পড়ার কারণ চিহ্নিত করে তা মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও...
সিলেটের জৈন্তাপুর উপজেলার সার্বিক উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক...
সিলেটের কোতোয়ালী ও জালালাবাদ থানা এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ৩৩১ পিস ইয়াবা, নগদ ২৬,১২০ টাকা এবং...