দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র জিয়ার...
সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদ সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দৈনিক সচিত্র সিলেটের প্রকাশক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- সারা দেশে...
ছবি সংগৃহীত
সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদ সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দৈনিক সচিত্র সিলেটের প্রকাশক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- সারা দেশে কিছুসংখ্যক সন্ত্রানী চোরাগুপ্তা হামলা করতে শুরু করেছে।
ককটেল নিক্ষেপ করছে, বাসে অগ্নিসংযোগ করছে। দেশি-বিদেশি চক্রান্ত আজ আমাদের দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। কিন্তু আমাদের জিয়ার সৈনিক তরুণ প্রজন্ম এসব চক্রান্ত রুখে দিবে ইনশা আল্লাহ। এছাড়া সর্বস্তরের জনগণকে সচেতন থাকতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধর্মান্ধ গোষ্ঠীগুলোর বিরুদ্ধেও ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা ধর্মকে নিয়ে রাজনীতি করে, এদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে। ধর্ম নিয়ে কোনো রাজনীতি করা চলবে না। আমরা মানুষকে বিভ্রান্ত করতে আমরা দেব না ইনশাআল্লাহ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে গোলাপগঞ্জ পৌর ও উপজেলা যুবদলের উদ্যোগে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করা এবং ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত মিছিল পরবর্তী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আরও বলেন- এই গোলাপগঞ্জের মাটিতেই আমাদের ৭ জন ভাই শহিদ হয়েছে। তাদের রক্তের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, রুহের মাগফিরাত কামনা করি। তারা অকাতরে জীবন বিসর্জন দিয়েছে গণতন্ত্রের জন্য। যে গণতন্ত্রের মাধ্যমে আমরা একটা গণতান্ত্রিক সংসদ পেয়েছি। আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের সর্বস্তরের আশা-আকাঙ্ক্ষার প্রতীক তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছি।
নিজ নির্বাচনি এলাকার মানুষকে আবারও প্রতিশ্রুতি দিয়ে এমপি এমরান আহমদ চৌধুরী বলেন- আপনারা দুই-তিনটি বছর আমাকে সময় দিন, আমি এই দুই উপজেলাকে উন্নয়নের মাধ্যমে বদলে দেবো। গোলাপগঞ্জ বাজারের সাথে সংযোগ সেতু, শরীফগঞ্জের সাথে সংযোগ সেতু, বাঘা গ্রামের সাথে সংযোগ সেতু- আমাদের মেয়াদেই শেষ করবো ইনশাআল্লাহ। এছাড়া গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ভাঙাচুরা রাস্তাঘাটের কাজ ইনশাআল্লাহ আগামী মাস থেকে শুরু হবে। শুধু রাস্তাঘাট নয়- স্কুল, কলেজ, মাদ্রাসার ভবনগুলো, জরাজীর্ণ অবকাঠামোর উন্নয়ন পর্যায়ক্রমে আমরা করবো।
বক্তব্যের শেষে আগামী স্থানীয় সরকারের সব নির্বাচনে দল মনোনীত প্রার্থীদের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সাংসদ অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
এদিকে, জনসভার আগে একটি বিক্ষোভ মিছিল গোলাপগঞ্জ পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। যুবদলের এই কর্মসূচিতে জেলা, উপজেলা ও পৌরসহ স্থানীয় সব ইউনিটের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদ সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দৈনিক সচিত্র সিলেটের প্রকাশক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- সারা দেশে...
সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে 'সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ' পূর্ণ প্যানেলে...
মহানগরীতে বিশেষ অভিযানে ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এ অভিযান চালায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।এসএমপির মিডিয়া শাখা জানায়, ওই...
কানাইঘাট প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলার আংশিক কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে কানাইঘাট উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল...
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট...