নগরীতে ট্রাফিক পুলিশে অভিযানে ১৪০...
সিলেট মহানগরীর সড়কে শৃঙ্খলা রক্ষা ও আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ। গত ২৪ ঘণ্টার...
ছবি : সংগৃহীত
দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মো. হারুন মিয়া (৭০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গবীর রোডের কাঁশবন মেইন গেটের কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে লাউয়াই পুলিশ বক্সের ইনচার্জ এসআই (নিরস্ত্র) মো. মামুনুর রশীদের নেতৃত্বে সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স দক্ষিণ সুরমা থানাধীন বঙ্গবীর রোডে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে কাঁশবন মেইন গেটের সন্নিকটে পারভেজ ফার্নিচারের সামনে থেকে মো. হারুন মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার হারুন মিয়া দক্ষিণ সুরমা থানার কাটাদিয়া গ্রামের মৃত তছলিম আলীর ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলাটি থানার মামলা নম্বর-১৬, তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৬। এতে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১৯(ক) ধারা উল্লেখ করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এসএ/সিলেট
সিলেট মহানগরীর সড়কে শৃঙ্খলা রক্ষা ও আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ। গত ২৪ ঘণ্টার...
সিলেটের কানাইঘাটে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবু বক্কর কানাইঘাট উপজেলার নিজ চাউরা...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, খেলাধুলায় কোনো ধরনের রাজনৈতিক বিবেচনা নয়, মেধা ও যোগ্যতার...
সিলেট নগরীর ধোপাদিঘীপাড়স্থ সিলেট সিটি শপিং সেন্টারটি আগামী ৩ মাসের মধ্যে ব্যবসায়ী ও মালিকদের কাছে হস্তান্তর করা হবে। ইতোমধ্যে অনেক কাজ সম্পন্ন হয়েছে এবং...
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরু-মহিষসহ প্রায় ৬৮ লাখ ৬৮ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)...