এসএমপির ডিবির অভিযানে ৩৩১ পিস...
সিলেটের কোতোয়ালী ও জালালাবাদ থানা এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ৩৩১ পিস ইয়াবা, নগদ ২৬,১২০ টাকা এবং...
ছবি : সংগৃহীত
নগরীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসেবী, অনলাইন জুয়াড়ি ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৪৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে সর্বোচ্চ এক বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে রাত ১টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভির হোসেন সজিব।
তিনি জানান, মহানগরীর তিনটি এলাকায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে মাদকসেবী, অনলাইন জুয়াড়ি ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে মোট ৪৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে অর্থদণ্ডও দেওয়া হয়।
অভিযানটি মহানগরীর ছয়টি থানার আওতাধীন এলাকায় পরিচালিত হয়। এতে সার্বিক সহযোগিতা করে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভির হোসেন সজিব জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
সিলেটের কোতোয়ালী ও জালালাবাদ থানা এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ৩৩১ পিস ইয়াবা, নগদ ২৬,১২০ টাকা এবং...
নগরীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসেবী, অনলাইন জুয়াড়ি ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৪৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে...
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সিলেটের উদ্যোক্তারা শুধু ব্যবসা করছেন না, তারা নিজেদের কর্ম ও উদ্যোগের মাধ্যমে...
সিলেট সিটি কর্পোরেশন এলাকায় মাদক, অনলাইন...
সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে ৩০ জনকে আটক করেছে পুলিশ। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে জামিন আবেদন নামঞ্জুর করেছেন...