সিলেট সীমান্তে প্রায় ৬৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

post-title

ছবি সংগৃহীত

সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরু-মহিষসহ প্রায় ৬৮ লাখ ৬৮ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এসব মালামাল জব্দ করে বলে জানিয়েছে ৪৮ বিজিবি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের বাংলাবাজার, প্রতাপপুর, তামাবিল, সংগ্রাম ও ডিবির হাওর বিওপি এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

৪৮ বিজিবি জানায়, অভিযানে ভারতীয় গরু ও মহিষের পাশাপাশি মোবাইল ফোনের ডিসপ্লে, লেহেঙ্গা, কম্বল, কসমেটিকস, চকোলেট, জিরা ও জুসের চালান জব্দ করা হয়েছে। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬৮ লাখ ৬৮ হাজার ৮০০ টাকা।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জব্দ করা মালামালের বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

এসএ/সিলেট