৮০ লাখ টাকার রাজস্ব আত্মসাত...
জালালাবাদ গ্যাসের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন- দুদক। বৃহস্পতিবার দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয়-সিলেটের একটি এনফোর্সমেন্ট...
ছবি সংগৃহীত
জালালাবাদ গ্যাসের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন- দুদক। বৃহস্পতিবার দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয়-সিলেটের একটি এনফোর্সমেন্ট টিম জালালাবাদ গ্যাসের প্রধান কার্যালয়ে অভিযান চালায়।
দুদক জানায়, জালালাবাদ গ্যাসের প্রায় ৮০ লাখ টাকা রাজস্ব আত্মসাতের অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে প্রাথমিক অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে রাজস্ব আত্মসাতের ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। তবে ঘটনায় সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তাদের দায় থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয় বলে অভিযোগ রয়েছে।
অভিযানকালে দুদকের কর্মকর্তারা অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট বিভাগ থেকে বিভিন্ন নথিপত্র ও গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র সংগ্রহ করেন। তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং অভিযোগের সঙ্গে সম্পর্কিত নথিপত্রের প্রাথমিক পর্যবেক্ষণ করেন।
দুদক কর্মকর্তারা বিভিন্ন নথিপত্র ও গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র জব্দ করেছেন। নথিপত্র ও রেকর্ডপত্র পর্যালোচনা শেষে প্রয়োজনীয় আইনী ব্যবস্থার জন্য প্রতিবেদন দাখিল করা হবে। দুদক সিলেট কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এসএ/সিলেট
জালালাবাদ গ্যাসের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন- দুদক। বৃহস্পতিবার দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয়-সিলেটের একটি এনফোর্সমেন্ট...
সিলেটি নিজস্ব ব্রান্ড সিলেটের জনপ্রিয় প্রতিষ্ঠান 'সিলেট স্বাগতম মিষ্টি ঘর' এর পক্ষ থেকে আগামীকাল স্থানীয় একটি এতিমখানার শিশুদের দুপুরের খাবার পরিবেশন করা...
সিলেট গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোর প্রস্তুতিকালে দুই নারীসহ সাত বাংলাদেশিকে আটক করেছে পুলিশ।...
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে বিভিন্ন দেশে...
এখন থেকে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) হোল্ডিং কর পরিশোধ করা যাবে। এ লক্ষ্যে নাগরিকদের জন্য সিসিকের একটি উন্মুক্ত...