এসএমপির ডিবির অভিযানে ৩৩১ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার

post-title

বানী

সিলেটের কোতোয়ালী ও জালালাবাদ থানা এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ৩৩১ পিস ইয়াবা, নগদ ২৬,১২০ টাকা এবং ১টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।​

গ্রেফতারকৃতরা হলেন:১. ইছকন্দর আলী (৪৬), দোয়ারাবাজার, সুনামগঞ্জ২. আব্দুল আউয়াল খান (৪১), জালালাবাদ, সিলেট।​

গত ২৫ সেপ্টেম্বর রাত ১২:১০ ঘটিকায় কোতোয়ালী থানাধীন দরগা গেট এলাকার বাটা শোরুমের সামনে থেকে ইছকন্দর আলীকে ২১ পিস ইয়াবা, নগদ ২,১০০ টাকা ও মোটরসাইকেলসহ আটক করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৩:৪৫ ঘটিকায় জালালাবাদ থানাধীন ইসলামগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ৩১০ পিস ইয়াবা ও নগদ ২৪,০২০ টাকাসহ আব্দুল আউয়ালকে গ্রেফতার করা হয়।​আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জুয়ে/সিলেট