নগরীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬

post-title

প্রতীকি ছবি

মহানগরীতে বিশেষ অভিযানে ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এ অভিযান চালায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

এসএমপির মিডিয়া শাখা জানায়, ওই সময়ের মধ্যে আটককৃতদের মধ্যে ছিলেন নিয়মিত মামলার আসামি-পরোয়ানাভুক্ত আসামি। অভিযানকালে ৩৩১ পিস ইয়াবা ও ১৮ টি ভারতীয়  কম্বল জব্দ করা হয়।

এসএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, সিলেট মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসএ/সিলেট