হৃদয়ের ব্যাটে হার এড়াল বাংলাদেশ,...
সিলেট টেস্টে তাওহিদ হৃদয়ের রেকর্ড গড়া ব্যাটিংয়ে হার এড়িয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রানের অবিশ্বাস্য ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসেও ৮২ রান করেন...
ছবি সংগৃহিত
সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে দুর্দান্ত অবস্থানে বাংলাদেশ। দিন শেষে টাইগারদের সংগ্রহ ১ উইকেটে ৩৩৮ রান, আয়ারল্যান্ডের চেয়ে ৫২ রানে এগিয়ে। অপরাজিত আছেন মাহমুদুল হাসান জয় ১৬৯ ও মুমিনুল হক ৮০ রানে।
দিনের শুরুতেই ৮ উইকেটে ২৭০ রান থেকে মাত্র ১৪ বল টিকে আয়ারল্যান্ড গুটিয়ে যায় ২৮৬ রানে। বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ নেন ৩ উইকেট, হাসান মুরাদ, হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম প্রত্যেকে নেন ২টি করে উইকেট।
এরপর ব্যাট হাতে জ্বলে ওঠেন বাংলাদেশের ওপেনাররা। সাদমান ইসলাম ৮০ রানে করে বাহাতি স্পিনার হামফ্রেসের বলে উইকেটের পেছনে ক্যাচ আউট হলেও মাহমুদুল হাসান জয় তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি এবং ১৬৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। মুমিনুলও ৮০ রানে সঙ্গ দিচ্ছেন তাকে।
২০১৫ সালের পর এটিই বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং জুটি (১৬৮ রান), আর টেস্টে চতুর্থ সর্বোচ্চ। দেশের মাটিতে এমন দাপুটে পারফরম্যান্সে দ্বিতীয় দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ দৃঢ়ভাবে বাংলাদেশের হাতে।
সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ৯২.২ ওভারে ২৮৬ (স্টার্লিং ৬০, কারমাইকেল ৫৯, ক্যাম্ফার ৪৪, টাকার ৪১, নিল ৩০, ম্যাকার্থি ৩১; মিরাজ ৩/৫০, মুরাদ ২/৪৭, হাসান মাহমুদ ২/৪২, তাইজুল ২/৭৮, রানা ১/৬৫)।
বাংলাদেশ ১ম ইনিংস: ৮৫ ওভারে ৩৩৮ (মাহমুদুল হাসান জয় ১৬৯, সাদমান ইসলাম ৮০,মমিনুল হক ৮০;
ম্যাথু হামফ্রেস ১/৭৪)।
এসএ/সিলেট
সিলেট টেস্টে তাওহিদ হৃদয়ের রেকর্ড গড়া ব্যাটিংয়ে হার এড়িয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রানের অবিশ্বাস্য ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসেও ৮২ রান করেন...
সিলেট টেস্ট ড্র হয়েছে। শেষ দিনে আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই খেলা বন্ধ হয়ে যাওয়ায় জয়-পরাজয় ছাড়াই শেষ হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার...
সিলেটে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি ড্র হয়েছে।
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে সিলেট জেলা স্টেডিয়ামে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৮ নভেম্বর) বিকেল...
নগরীতে জমকালো আয়োজন রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩-এর ট্রফি উন্মোচন করা হয়েছে। শুক্রবার রাতে আয়োজিত অনুষ্ঠানে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং...