কানাইঘাটে গ্রামীণ ব্যাংকে পেট্রোল...
সিলেটের কানাইঘাটে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে নৈশপ্রহরী ও স্থানীয় লোকজনের তৎপরতায় দুর্বৃত্তরা...
ছবি সংগৃহিত
নগরীতে মোটরসাইকেল চুরির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ সময় চুরি হওয়া একটি মোটরসাইকেল, আরও একটি মোটরসাইকেল এবং চুরির কাজে ব্যবহৃত তিনটি বিশেষভাবে তৈরি মাস্টার চাবি জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, ২৭ নভেম্বর দুপুর আনুমানিক ১টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন কুমারপাড়া এলাকার তাকওয়া মসজিদের পাশে ব্যতিক্রম পার্লারের নিচে লাল রঙের একটি হিরো হোন্ডা গ্ল্যামার ১২৫ সিসি মোটরসাইকেল তালাবদ্ধ করে জুমার নামাজ আদায় করতে যান আরিফ আহমেদ নাঈম (৩৫)। নামাজ শেষে ফিরে তিনি মোটরসাইকেলটি আর সেখানে পাননি। পরে এ ঘটনায় থানায় অভিযোগ করেন তিনি।
অভিযোগের ভিত্তিতে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে এসআই (নিরস্ত্র) মাহবুবুল আলমের নেতৃত্বে কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় বন্দর এলাকার কুদরতউল্লাহ মার্কেটের সামনে অভিযান চালায়। এ সময় নাজমুল আহমেদ নাজু (৩১) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে মোটরসাইকেল চুরির কাজে ব্যবহৃত বিশেষভাবে তৈরি দুটি মাস্টার চাবি উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে শাহপরান (রহ.) থানাধীন পীরেরচক এলাকায় অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- মো. ইমরুল হাসান সিনবাদ ওরফে ইমরান (২৯), মো. আব্দুল মতিন ওরফে হেরাজু মতি (২৯) এবং সজল আহমদ ইয়াছিন (৩২)।
এ সময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া লাল রঙের হিরো হোন্ডা গ্ল্যামার ১২৫ সিসি মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর: সিলেট-হ-১৩-৬২০৩), লাল রঙের একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর: সিলেট-ল-১১-২৫৭৩) এবং মোটরসাইকেল চুরির কাজে ব্যবহৃত একটি বিশেষ মাস্টার চাবি জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সিলেটের শাহপরান থানার পূর্ব ভাটপাড়া এলাকার মৃত জয়নাল আহমেদের ছেলে নাজমুল আহমেদ নাজু (৩১), হবিগঞ্জের মাধবপুর থানার দুর্গানগর এলাকার মো. মীরজাহান মিয়া ওরফে মিজান মিয়ার ছেলে মো. ইমরুল হাসান সিনবাদ ওরফে ইমরান (২৯), সিলেটের বিশ্বনাথ থানার টেংরা গ্রামের মৃত আলকাছ মিয়ার ছেলে মো. আব্দুল মতিন ওরফে হেরাজু মতি (২৯) এবং চট্টগ্রামের মীরসরাই থানার সেনবাগ এলাকার মৃত ওবায়দুল হক ও মৃত সালেহা খাতুনের ছেলে সজল আহমদ ইয়াছিন (৩২)। সজল বর্তমানেনগরীর মিরাবাজারে জাহান হোটেলের পেছনে সালেহ মঞ্জিলে বসবাস করেন। ইমরুল বর্তমানে দক্ষিণ সুরমা থানাধীন বঙ্গবীর রোডের আছিয়া ম্যানশনে, বায়তুল মামুর মসজিদের বিপরীতে বসবাস করেন।
পুলিশ জানায়, সিডিএমএস পর্যালোচনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সিলেট বিভাগ ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে নাজমুল আহমেদ নাজুর বিরুদ্ধে পেনাল কোডের দুটি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। ইমরুল হাসান সিনবাদের বিরুদ্ধে পেনাল কোডের ছয়টি ও দ্রুত বিচার আইনে একটি মামলা রয়েছে। আব্দুল মতিন ওরফে হেরাজু মতির বিরুদ্ধে পেনাল কোডের ছয়টি ও দ্রুত বিচার আইনে একটি মামলার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় পেনাল কোড ১৮৬০-এর ৩৭৯ ধারায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এসএ/সিলেট
সিলেটের কানাইঘাটে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে নৈশপ্রহরী ও স্থানীয় লোকজনের তৎপরতায় দুর্বৃত্তরা...
সিলেটের গোয়াইনঘাটে শিলং তীর জুয়া খেলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও বিভিন্ন নম্বর...
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচারের...
আরও ৫৫ বছর নয়, আগামী পাঁচ বছরের মধ্যেই সিলেটের মোট ৮০০ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও...
সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের (এমএ মালিক) বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮...