কানাইঘাটে গ্রামীণ ব্যাংকে পেট্রোল...
সিলেটের কানাইঘাটে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে নৈশপ্রহরী ও স্থানীয় লোকজনের তৎপরতায় দুর্বৃত্তরা...
ছবি সংগৃহিত
সিলেটের গোয়াইনঘাটে শিলং তীর জুয়া খেলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও বিভিন্ন নম্বর লেখা একাধিক মুড়ি বই জব্দ করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন আরও একজন।
পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় এসআই মিজানুর রহমান ও এসআই (নিরস্ত্র) সুবিনয় বৈদ্যসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট সদর ইউনিয়নের তিতারাই সিএনজি স্ট্যান্ডসংলগ্ন জসিম উদ্দিনের চায়ের দোকানে অভিযান চালায়।
এ সময় শিলং তীর জুয়া খেলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দোকানমালিক জসিম উদ্দিন ও মো. মোশারফকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইউসুফ নামে অপর এক ব্যক্তি কৌশলে পালিয়ে যান।
অভিযানকালে আটক ব্যক্তিদের হেফাজত থেকে জুয়া খেলায় ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং বিভিন্ন নম্বর লেখা একাধিক মুড়ি বই উদ্ধার করা হয়। পরে রাত ৮টা ৩৫ মিনিটে জব্দতালিকা তৈরি করে এসব সামগ্রী জব্দ করা হয়।এ ঘটনায় গোয়াইনঘাট থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২০ ধারায় মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, আটক দুজনকে শনিবার (২৮ নভেম্বর) আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় পলাতক ব্যক্তিকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এসএ/সিলেট
সিলেটের কানাইঘাটে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে নৈশপ্রহরী ও স্থানীয় লোকজনের তৎপরতায় দুর্বৃত্তরা...
সিলেটের গোয়াইনঘাটে শিলং তীর জুয়া খেলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও বিভিন্ন নম্বর...
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচারের...
আরও ৫৫ বছর নয়, আগামী পাঁচ বছরের মধ্যেই সিলেটের মোট ৮০০ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও...
সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের (এমএ মালিক) বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮...