গণমানুষের দাবি আদায়ে ঐক্যবদ্ধ সামাজিক...
সিলেটের সীমান্তবর্তী চার উপজেলা-জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জের জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং ঘরে ঘরে গ্যাস সংযোগসহ ১০ দফা দাবি...
গোটাটিকরে ফ্রেন্ডস্ সোসাইটির ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
ছবি সংগৃহিত
মাদকাসক্তি ও অনলাইন জুয়ার ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় পাড়া-মহল্লায় নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা বাড়ানোর আহ্বান জানিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী।
তিনি বলেন, প্রযুক্তির অপব্যবহার, অনলাইন জুয়া ও মাদকের কারণে তরুণ প্রজন্মের একটি অংশ বিপথগামী হচ্ছে। এ পরিস্থিতি থেকে তাদের ফিরিয়ে আনতে খেলার মাঠমুখী করতে হবে। সুস্থ, মেধাবী ও মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই।
শুক্রবার রাতে সিলেট সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের গোটাটিকরে ‘১১তম ফ্রেন্ডস্ সোসাইটি নাইট মিডবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, খেলাধুলা শুধু শরীর ও মনকে সুস্থ রাখে না, তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও ভ্রাতৃত্ববোধও গড়ে তোলে। তরুণরা মোবাইল ফোনের আসক্তি ও জুয়ার নেশা ছেড়ে খেলার মাঠে সময় দিলে সমাজে অপরাধপ্রবণতা কমে আসবে। এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের জন্য সমাজের বিত্তবান ব্যক্তি ও ক্রীড়া সংগঠকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আয়োজনের জন্য ফ্রেন্ডস্ সোসাইটিকে ধন্যবাদ জানান।
ফ্রেন্ডস্ সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী বাবর আহমদ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা মো. লুৎফর রহমান, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মোগলাবাজার থানা বিএনপির সদস্যসচিব মো. জামাল আহমদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. সাহেদ আহমদ আরবী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদির, যুক্তরাজ্যপ্রবাসী মো. মারুফ আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন চৌধুরী, মো. ইকবাল হোসেন মিথন, মো. নোমানুল হক সিদ্দিকী জুনেদ, নাজির আহমদ স্বপন, মো. খবির আহমদ, ব্যবসায়ী ও সাংস্কৃতিক কর্মী মো. কামরুল হাসান টিটু, ফ্রান্সপ্রবাসী মো. আব্দুল আহাদ দিদার, সৌদিপ্রবাসী মো. মাছুম আহমদ এবং যুক্তরাজ্যপ্রবাসী মো. শামীম আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা এলাকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের আয়োজন নিয়মিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং টুর্নামেন্টের সফলতা কামনা করেন।
এসএ/সিলেট
সিলেটের সীমান্তবর্তী চার উপজেলা-জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জের জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং ঘরে ঘরে গ্যাস সংযোগসহ ১০ দফা দাবি...
আসন্ন ‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এ অংশ নিতে বিশ্বনাথ উপজেলা ফুটবল দলের জার্সি উন্মোচন করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)...
সিলেট মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন বলেছেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণ ও জীবন মান উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এসব উদ্যোগের...
৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ...
সিলেট-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য এম এ মালিকের বাড়িতে অগ্নিসংযোগ, দেশব্যাপী আওয়ামী লীগের কর্মকাণ্ড এবং দেশকে অস্থিতিশীল করার দেশি-বিদেশি চক্রান্তের...