সিলেটে আওয়ামী লীগের ‘আগুন সন্ত্রাসের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল, নেতৃত্বে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

post-title

ছবি সংগৃহিত

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে ‘আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের’ অভিযোগ তুলে এর প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে নগরীর ঐতিহাসিক আলীয়া মাদ্রাসা মাঠ থেকে মিছিলটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মিছিলটি আলীয়া মাদ্রাসা মাঠ থেকে বের হয়ে নগরীর প্রধান ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রেজিস্ট্রারি মাঠে আয়োজিত সমাবেশের উদ্দেশ্যে রওনা হয়।

আয়োজকদের দাবি, মিছিলটি শুরু হওয়ার পর এর ব্যস্ত নগরীর চৌহাট্টা পয়েন্ট থেকে জিন্দাবাজার এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখরিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।

মিছিলে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির, সিলেট-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মালিক এবং কেন্দ্রীয় বিএনপির ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক ও মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক।

এ ছাড়া জেলা ও মহানগর পর্যায়ের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদসহ স্থানীয় নেতারা।

মিছিল চলাকালে নেতাকর্মীরা দেশের চলমান পরিস্থিতি ও কথিত নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরে মিছিলটি রেজিস্ট্রারি মাঠের সমাবেশস্থলের দিকে রওনা হয়।

এসএ/সিলেট