কানাইঘাট ও জকিগঞ্জে ভূমি প্রশাসনে নতুন দুই কর্মকর্তার যোগদান

post-title

ছবি সংগৃহীত

সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দুই কর্মকর্তা যোগদান করেছেন। সোমবার (২৩ নভেম্বর) তাঁরা সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

নবনিযুক্ত কর্মকর্তাদের মধ্যে শাকিল মোহাম্মদ কানাইঘাট উপজেলা এবং মো. নাঈম সরকার জকিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

যোগদানের পর জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন তাঁদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। এ সময় জেলা প্রশাসক নতুন কর্মস্থলে তাঁদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। পাশাপাশি সংশ্লিষ্ট উপজেলাগুলোতে ভূমি ব্যবস্থাপনা ও জনসেবা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসএ/সিলেট