রাতারগুলের সেই সভার ভিডিওতে দেখা...
সুনামগঞ্জের জামালগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ওমর ফারুক। সিলেটের গোয়াইনঘাটের রাতারগুলে আওয়ামী লীগের...
ছবি সংগৃহিত
সুনামগঞ্জের শাল্লায় এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মসজিদের এক ইমামকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন গ্রামবাসী। শুক্রবার সকালে মসজিদের ইমামের কক্ষের বিছানায় লেপের নিচ থেকে ওই কিশোরীকে উদ্ধার করেন স্থানীয় লোকজন। পরে বিকেলে অভিযুক্ত ইমামকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আটক ইমামের নাম সাদিকুর রহমান (৪২)। তিনি শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের ইয়ারাবাদ গ্রামের জামে মসজিদে গত ১১ মাস ধরে ইমামতি করছেন। তার বাড়ি একই উপজেলার হবিবপুর ইউনিয়নের জাতগাঁও গ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ওই কিশোরী গ্রামের একটি দোকান থেকে চা-পাতা কিনতে মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় ইমাম সাদিকুর রহমান তাকে জোর করে নিজের কক্ষে নিয়ে যান বলে অভিযোগ উঠেছে। গ্রামের দুই স্কুলছাত্র বিষয়টি দেখে আশপাশের লোকজনকে জানায়। পরে স্থানীয় লোকজন ইমামের কক্ষে গিয়ে বিছানার লেপের নিচ থেকে কিশোরীকে উদ্ধার করেন।
কিশোরীকে উদ্ধারে অংশ নেওয়া ইয়ারাবাদ গ্রামের নাজির উদ্দিন বলেন, সকালে দুই স্কুলছাত্র এসে জানায়, ইমাম ওই মেয়েকে টেনে নিজের কক্ষে নিয়ে গেছেন। পরে তাঁরা ইমামের কক্ষে গিয়ে লেপের নিচ থেকে মেয়েটিকে উদ্ধার করেন। এ সময় সবার সামনে ইমাম মেয়েটির হাত ধরার কথা স্বীকার করেন।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ ও গ্রামবাসীর সামনে ইমাম সাদিকুর রহমান কিশোরীর হাত ধরার কথা স্বীকার করছেন। তার দাবি, ওই কিশোরী নিজেই তার কক্ষে ঢুকেছিল। লোকজন দেখে ফেলতে পারে-এমন আশঙ্কায় তিনি তাকে লেপ দিয়ে ঢেকে রেখেছিলেন।
ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘অন্যায় করিলাইছি, ভুল করিলাইছি, আমি গরির মানুষ, একটা ঘর ছাড়া আমার বাবার কিছুই নেই। আমারে আল্লার ওয়াস্তে মাফ কইরা দেইন।’
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সুহেল বলেন, স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইয়ারাবাদ গ্রাম থেকে মসজিদের ইমামকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএ/সিলেট
সুনামগঞ্জের জামালগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ওমর ফারুক। সিলেটের গোয়াইনঘাটের রাতারগুলে আওয়ামী লীগের...
সুনামগঞ্জের ছাতক উপজেলার ১৬৪ নম্বর নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর...
বাংলাদেশে স্বাস্থ্যসেবা, শিক্ষা, শিশু ও পরিবার সহায়তা, জীবিকায়ন এবং জরুরি মানবিক সহায়তা কার্যক্রম আরও জোরদার করার...
সুনামগঞ্জের ছাতকে সুরমা নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, গত এক সপ্তাহ ধরে প্রকাশ্যে দিন-রাত...
সুনামগঞ্জের ছাতকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সিলেট মহানগর শাখার সহসভাপতি মিফতা উদ্দিন ওয়াহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ছাতক থানায় দুটি...