আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু...
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই মন্তব্য করে শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আওয়ামী লীগ এখন...
দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে সিলেটে ম্যারাথন অনুষ্ঠিত
ছবি সংগৃহিত
দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ম্যারাথন। তিনটি বিভাগে আয়োজিত এ প্রতিযোগিতায় ১০ দশমিক ৫, ২১ দশমিক ১ ও ৪২ দশমিক ২ কিলোমিটার দৌড়ে অংশ নেন প্রতিযোগীরা। তরুণদের মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী।
সিলেট রানার্স ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় নগরীর সার্কিট হাউসের সামনে থেকে ম্যারাথন শুরু হয়। দৌড়বিদেরা নগরীর বিভিন্ন সড়ক ঘুরে সালুটিকর পয়েন্ট হয়ে আবার শুরুর স্থানে ফিরে আসেন। পরে শুক্রবার (২০ নভেম্বর) সকালে লাক্কাতুরা চা-বাগানসংলগ্ন সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ম্যারাথন শুধু দৌড় প্রতিযোগিতা নয়, এটি শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও সুস্থ জীবনযাপনের অনন্য অনুশীলন। এ ধরনের আয়োজন তরুণদের মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত দৌড় ও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকলে তরুণদের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও ইতিবাচক মানসিকতা তৈরি হয়।
তিনি আরও বলেন, সিলেটের মানুষের খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে এমন আয়োজন সিলেটের সুনাম ও পরিচিতি বাড়াবে। দেশ-বিদেশের মানুষের কাছে সিলেটের ক্রীড়া সংস্কৃতি ও সক্ষমতা তুলে ধরতেও এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।
ম্যারাথনে তরুণদের পাশাপাশি ৪০ বছরোর্ধ্ব অনেক দৌড়বিদের অংশগ্রহণের কথা উল্লেখ করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, রাতের বেলায় দীর্ঘ পথ পাড়ি দিয়ে ৪২ কিলোমিটারের ম্যারাথন সম্পন্ন করা অসাধারণ শারীরিক সক্ষমতা ও অধ্যবসায়ের পরিচয়। যারা এ আয়োজন করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। এ ধরনের উদ্যোগে সিলেট সিটি করপোরেশনের সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে।
‘রান ফর আ বেটার টুমরো’ প্রতিপাদ্যে আয়োজিত প্রতিযোগিতায় ছিল তিনটি বিভাগ-১০ দশমিক ৫ কিলোমিটারের মিনি ম্যারাথন, ২১ দশমিক ১ কিলোমিটারের হাফ ম্যারাথন এবং ৪২ দশমিক ২ কিলোমিটারের ফুল ম্যারাথন। রাত সাড়ে ৩টায় সার্কিট হাউস এলাকা থেকে ফুল ম্যারাথন শুরু হয়। পরে ভোর ৫টা ১৫ মিনিটে একই স্থান থেকে হাফ ও মিনি ম্যারাথন শুরু হয়। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।
ম্যারাথন উপলক্ষে বৃহস্পতিবার আয়োজন করা হয় কিট এক্সপো। সেখানে অংশগ্রহণকারীদের মধ্যে জার্সি ও প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়। এবারের জার্সিতে স্থান পেয়েছে সিলেটের ঐতিহ্যের দুই পরিচিত নিদর্শন ক্বিন ব্রিজ ও আলী আমজদের ঘড়ি।
আয়োজকদের লক্ষ্য, ম্যারাথনের মাধ্যমে সিলেটের ক্রীড়া ও পর্যটন সম্ভাবনা দেশ-বিদেশে তুলে ধরা। পাশাপাশি মানুষকে সুস্থ ও সক্রিয় জীবনযাপনে উৎসাহিত করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিলেটের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আয়োজক ও বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই মন্তব্য করে শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আওয়ামী লীগ এখন...
সিলেটে আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে বড় পরিসরে ম্যারাথন আয়োজনের ঘোষণা দিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।...
বিএনপির যুগ্ম মহাসচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে দৃঢ়ভাবে...
নগরীতে পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে...
দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ম্যারাথন। তিনটি বিভাগে আয়োজিত এ প্রতিযোগিতায় ১০ দশমিক ৫, ২১ দশমিক ১ ও ৪২ দশমিক ২ কিলোমিটার দৌড়ে অংশ নেন...